Saturday, April 4, 2026

দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ‘তেজস’ কিনতে আগ্রহী আর্জেন্টিনা

Date:

Share post:

মালেশিয়ার পর এবার আর্জেন্টিনা(Arjentina)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের(India) এই যুদ্ধবিমান(Fighter Plane) কিনতে আগ্রহ প্রকাশ করল মেসির দেশ। নিজেদের বায়ুসেনার আধুকরনের জন্য অত্যন্ত হাল্কা ওজনের তৈরি তেজস আর্জেন্টিনার পছন্দের তালিকায় বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।

গত বৃহস্পতিবার দু’দিনের আর্জেন্টিনা সফরে রওনা দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন লাতিন আমেরিকান দেশটির বিদেশমন্ত্রী সান্তিয়াগো সাফিয়েরো। শুক্রবার সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে। তারপরই বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। বলে রাখা ভাল, এর আগে সূত্র মারফত খবর পাওয়া গেলেও এবার অনুষ্ঠানিক ভাবে এই খবর জানাল বিদেশমন্ত্রক।

উল্লেখ্য, বিমান প্রস্তুতকারী সংস্থা হ্যালের তৈরি যুদ্ধবিমান তেজস। ‘লাইট কমব্যাট এয়ারক্রাফট’টি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মীত। তবে ওজনে হালকা হলেও অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম যুদ্ধবিমানটি। শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। প্রয়োজনে বিপক্ষের যুদ্ধবিমানকেও ধ্বংস করতে পারে। ইতিমধ্যেই এই যুদ্ধবিমান মালেশিয়াকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পাশাপাশি সিঙ্গল ইঞ্জিনের এই যুদ্ধবিমানে আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়া, মিশর, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...