Wednesday, March 25, 2026

স্বস্তি ভারতীয় ফুটবলে, এআইএফএফ-এর উপর থেকে নির্বাসন তুলল ফিফা

Date:

Share post:

অবশেষে স্বস্তি। প্রায় ১১ দিনের মাথায় স্বস্তি মিলল ভারতী ফুটবলে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) উপর থেকে নির্বাসন তুলে নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে একথা জানানো হল ফিফার তরফ থেকে। এর ফলে অক্টোবরে মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনও বাধা থাকল না। বাধা থাকল না এটিকে মোহনবাগানের এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে খেলাতেও।

শুক্রবার এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী, সিওএ-কে খারিজ করা হয়েছে। পাশাপাশি, এআইএফএফের দৈনন্দিন কাজকর্ম সামলাবেন সংস্থার কর্তাই, সেটাও বলা হয়েছে। এআইএফএফের নির্বাচন কী ভাবে সম্পন্ন হচ্ছে, তার উপর নজর রাখবে ফিফা এবং এএফসি।

গত ১৫ আগস্ট মধ‍্যরাতে এআইএফএফকে নির্বাসিত করে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন‍্য নির্বাসিত করা হয় ভারতীয় ফুটবলকে। এর পরেই আসরে নামে কেন্দ্রীয় সরকার। গত সোমবার সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় সিওএ-কে। ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় এআইএফএফের হাতে। ঘোষণা করা হয় নির্বাচনের দিন। আর ঘোষণার পাঁচ দিনের মাথায় ভারতীয় ফুটবলের ওপর থেকে নির্বাসন তুলে নেয় ফিফা।

আরও পড়ুন:ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে, অবরোধ সমর্থকদের

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...