Saturday, April 4, 2026

দেনার দায়ে ‘ডুবতে’ বসেছে আদানি গোষ্ঠী

Date:

Share post:

দেনার দায়ে জর্জরিত গৌতম আদানি ( Gautam Adani)। নেটপাড়া থেকে ভারতীয় শিল্পমহল–হইচই শুরু হয়েছে ভারত তথা এশিয়ার ধনীতমের ঋণের পরিমাণ নিয়ে। একটি সমীক্ষায় জানা গিয়েছিল, দেশের প্রতি ৫ মার্কিন ডলার বৈদেশিক ঋণের মধ্যে ১ মার্কিন ডলারই গৌতম আদানি ( Gautam Adani) বা মুকেশ আম্বানির ( Mukesh Ambani) জন্যে নেওয়া। সমীক্ষা সত্য নাকি মিথ্যে, তা নিয়ে জল্পনা রয়েছে। কিন্তু যা নিয়ে ব্যাপক আলোচনা তা হল আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার ঋণ।

নয়া সমীক্ষা উঠে এসেছে। আদানি গ্রিন এনার্জি লিমিটেড ( Adani Green Energy Limited), আদানি গোষ্ঠীর সাতটি নথিভুক্ত সংস্থার অন্যতম ব্যাপক ঋণের দায়ে জর্জরিত। এই সংস্থার ঋণের পরিমাণ শতাংশের হিসাবে ২০২১%। এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ঋণগ্রস্ত সংস্থা হল আদানি গ্রিন এনার্জি লিমিটেড (Adani Green Energy Limited)। প্রথমে হল চিনের দাতং হুয়াইন ইলেক্ট্রিক পাওয়ার অ্যান্ড কোং ( Datang Huayin Electric Power And Co.)। এই সংস্থার ঋণের পরিমাণ হল ২৪০০% এরও বেশি। দেনার দায়ে জর্জরিত এই সংস্থা।

আরও পড়ুন- হুগলিতে গাড়ি পাইয়ে দেওয়ার প্রতারণায় যুক্ত একই পরিবারের ৩ জন!

কিন্ত, এই ব্যাপক ঋণের পরিমাণ কেন? আর্থিক বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই ঋণের পরিমাণের কারণ কিছুটা ব্যাপক ‘অধিগ্রহণ নীতি’। এই সংস্থা, তথা আদানি গোষ্ঠীর ব্যাপক এবং দ্রুত অধিগ্রহণ নীতর ফলেই, এই ঋণের পরিমাণ এতটা বৃদ্ধি পেয়েছে।শুধু আদানি গ্রিন এনার্জি নয়– দেনার দায়ে ডুবে আদানির গোটা সাম্রাজ্যই। যদিও, তাতে ঋণ নেওয়া থামছে না, গৌতম আদানির ( Gautam Adani)। সাম্প্রতিককালেই SBI থেকে ১৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন গৌতম আদানি। উদ্দেশ্য, পুননর্বীকরণযোগ্য ব্যবসায় তা বিনিয়োগ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...