Friday, April 3, 2026

ফের শহরে সিবিআই ও ইডির হানা, রানিকুঠী ও সোদপুরে চলছে তল্লাশি

Date:

Share post:

চিটফান্ড কাণ্ডে তেমন সুবিধা করতে না পেরে এবার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে সকাল থেকেই শহরে সিবিআই ও ইডির হানা। দক্ষিণ কলকাতার রানিকুঠীতে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই-এর একটি দল।জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম রাম প্রসাদ আগরওয়াল। তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভযোগ রয়েছে।সোমবার সকাল থেকেই ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি করছেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:চিটফাণ্ডের শিকড়ে পৌঁছতে মরিয়া সিবিআই, ছুটির দিনে সকাল থেকেই চলছে অভিযান

অন্যদিকে, সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। ব্যাঙ্কের কর্মীদের নিয়ে সোদপুরে সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। তবে তাঁর পরিচয় কী, কেন হানা, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, মালদহের গাজোলে রবিবার সিআইডির তৎপরতায় উদ্ধার হয় ১ কোটি ৩৯ লক্ষেরও বেশি টাকা। মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন ওই মাছ ব্যবসায়ী বলে দাবি সিআইডির।  এরপর আজ শহরে তৎপর কেন্দ্রীয় সংস্থা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...