Tuesday, March 31, 2026

বাগুইআটিকাণ্ড: জনরোষের মুখে সুকান্ত, মৃত কিশোরের বাড়িতে ঢুকলেন বিধায়ক অদিতি মুন্সি

Date:

Share post:

বাগুইআটিতে  দুই কিশোরকে অপহরণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।  কান্নায় ভেঙে পড়েছে মৃত কিশোর অতনুর পরিবার। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রঙ লাগাতে প্রস্তুত বঙ্গ বিজেপি। মঙ্গলবার রাতেই বাগুইআটির মৃত কিশোর অতনুর বাড়িতে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু বাড়ির সামনে যেতেই  ‘বাধা’ পেতে হয় তাঁকে। সুকান্তর বাড়ির কাছে পৌঁছাতেই প্রতিবেশীদের তুমুল বিক্ষোভের মধ্যে পড়তে হয় তাঁকে। জনরোষের মুখে পড়ে মৃত কিশোরের পরিবারের সঙ্গে দেখা না করতে পেরেই ফিরতে হয় তাঁকে।

আরও পড়ুন:বাগুইআটিকাণ্ড: অপহরণের পরে চলন্ত গাড়িতেই খু*ন ২ কিশোর, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

সুকান্ত মজুমদার সেখান থেকে ফিরে যাওয়ার কিছু সময় পরই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী। যদিও তাঁকে কোনও বাধার মুখেই পড়তে হয়নি। বিধায়ক নিজেই মৃত কিশোরের বাড়িতে ঢুকে পড়েন। কিছুক্ষণ কথা বলার পর সেখান থেকে বেরিয়ে বিধায়ক বলেন, , “আমি বিশ্বাস করি, আগামীতে অপরাধীর কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। এই ধরনের ঘৃণ্য অপরাধ কোথাও, কখনও যাতে না হয়, তা নিয়ে আমাদের সরকার ব্যবস্থা নেবে। ব্যক্তিগত আক্রোশের জন্য হলেও এই ধরনের ঘৃণ্য অপরাধকে আমরা প্রশ্রয় দিই না। এটা যাতে আগামীতে না হয়, তা আমরা নিশ্চিত করব। একজন মানুষের যখন মান ও হুঁশ, দুটিই হারিয়ে যায়, তখন এই ধরনের ঘৃণ্য কাজ করতে পারে।”

এদিকে ‘বাধা’ পেতেই চরম চটে যান বিজেপির রাজ্য সভাপতি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন তিনি। নিজের ফেসবুকে উল্লেখ করে বলেন, ‘‘বাগুইআটির জগৎপুরে অপদার্থ পুলিশের নিষ্ক্রিয়তায় অপহৃত দশম শ্রেণীর দুই ছাত্রের জীবন চলে যায়। আজ তাঁদের পরিবারের সাথে দেখা করতে গেলে নির্লজ্জ তৃণমূলের একদল গুন্ডা বাহিনী আমাকে বাধা দেয়। এমনকি শাসক দলকে আক্রমণও শানান তিনি।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...