Wednesday, June 17, 2026

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াক্ষেত্রে, সোমবার পযর্ন্ত বন্ধ ইপিএলের ম‍্যাচ

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রভাব পরল খেলার দুনিয়া। আগামী সোমবার পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের সব খেলা স্থগিত রাখল কর্তৃপক্ষ।যদিও ব্রিটিশ সরকার জানিয়েছে, সূচি অনুযায়ী খেলা চালিয়ে যেতে পারে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ব্রিটিশ সরকারের ডিজিটাল, সংস্কৃতি, ক্রীড়া দফতরের বার্তা শুক্রবার সন্ধ্যাতেই পাঠিয়ে দেওয়া হয় দেশের ক্রীড়া সংস্থাগুলির কাছে।

ইপিএলের পক্ষ থেকে জানান হয়, শুক্রবার ইপিএলের সব খেলা সোমবার পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। প্রিমিয়ার ডিভিশন ছাড়া বাকি তিনটি ডিভিশনের খেলাও বন্ধ রাখা হচ্ছে। সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানান হবে।যদিও ব্রিটিশ সরকার জানিয়েছে, সূচি অনুযায়ী খেলা চালিয়ে যেতে পারে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।এদিন ব্রিটিশ সরকার জানায় যে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যেতে পারে ক্রীড়া সংস্থাগুলি। শুধু খেলা শুরুর আগে রানির সম্মানে নীরবতা পালন করতে হবে এবং খেলোয়াড়দের কালো বাহুবন্ধনী পরে মাঠে নামতে হবে। কোনও ক্রীড়া সংস্থা খেলা স্থগিত রাখতে চাইলে তাতে হস্তক্ষেপ করা হবে না।

 

এদিকে রানির মৃত্যুর কারণে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের শুক্রবারের খেলা স্থগিত রাখার কথা বৃহস্পতিবারই জানিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:চোট পাওয়া জাদেজার ওপর চটেছন এক বোর্ড কর্তা, টি-২০ বিশ্বকাপে সম্ভবত নেই জাড্ডু

 

 

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...