Monday, April 6, 2026

অপমানের বদলা নিতেই হত্যা! সতেন্দ্রর ‘স্বীকারোক্তি’ খতিয়ে দেখছেন তদন্তকারীরা

Date:

Share post:

বাগুইআটিতে (Baguiati) জোড়া অপহরণ-খু*নের মাস্টার-মাইন্ড সত্যেন্দ্র চৌধুরী (Satyendra Chowdhury) সিআইডি-র জালে। হাওড়া স্টেশন চত্বর থেকেই তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ ও সিআইডি। ১৪ দিনের CID হেফাজতের রয়েছেন তিনি। এই খু*নে সবচেয়ে বেশি ভাবাচ্ছে খু*নের মোটিভ। কেন খু*ন? মাত্র ৫০হাজার টাকার জন্যে এভাবে ছক কষে এত খরচ করে খু*ন? সত্যেন্দ্রকে জেরা করে এই প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা।

সিআইডি সূত্রে খবর, খুনের কথা কবুল করলেও সত্যেন্দ্রর দাবি টাকার জন্য নয়, অপমানের বদলা নিতেই না কি এই ছক কষেছেন তিনি। অতনু দে-র থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলে সত্যেন্দ্র। সেই টাকা চেয়ে বারবার সত্যেন্দ্রকে অপমান করতেন অতনু। প্রতারক বলে বিভিন্ন জায়গায় অপমান করতেন। তার বদলা নিতেই খু*নের ছক কষেন অভিযুক্ত। তবে, মুক্তিপণ চেয়ে বা হুমকি দিয়ে মেসেজ তিনি করেননি বলে দাবি সত্যেন্দ্র চৌধুরীর। কিন্তু এই কারণ ছাড়াও আর কোনও কারণ আছে কি না তা জানতে লাগাতার জেরা চালাচ্ছেন তদন্তকারীরা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...