Tuesday, June 16, 2026

ইমরান খানের বিমানের ‘জরুরি অবতরণ’ নিয়ে পরস্পরবিরোধী খবরে ধোঁয়াশা

Date:

Share post:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিমানের ‘জরুরি অবতরণ’ এর কারণ হিসেবে প্রচারমাধ্যমে পরস্পরবিরোধী খবর প্রকাশিত হয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

কোনও কোনও সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শনিবার গুজরানওয়ালায় সভা করতে যাওয়ার পথে কারিগরি ত্রুটি হলে ইমরানের বিমান জরুরি অবতরণ করেছে। তিনি ও সফরসঙ্গীরা দুর্ঘটনা থেকে রক্ষা পান।
তবে ইমরানের দল পিটিআইয়ের নেতা আজহার মাশওয়ানি বলছেন, প্রতিকূল আবহাওয়ার মুখে বিমানটি অবতরণ করার পর বাকিটা সড়কপথে সফর করেন ইমরান খান। কারিগরি ত্রুটির কোনও ঘটনা ঘটেনি।
অথচ সেদেশের প্রথম শ্রেণীর সংবাদপত্র ‘ডেইলি পাকিস্তান’ ইমরানের বিমানে কারিগরি ত্রুটির কথা লিখেছিল।পিটিআই নেতা আজহার মাশওয়ানি বলেছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে রওনা হওয়ার কিছু সময় পরেই ইমরানের বিমান ইসলামাবাদে ফিরে আসে।
শনিবার গুজরানওয়ালার সমাবেশে পিটিআই চেয়ারম্যান ইমরান খান সামরিক বাহিনীকে ইঙ্গিত করে সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান সরকারের অধীনে অর্থনীতির আরো পতন হলে তাদেরকেও জবাব দিতে হবে।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...