Monday, April 6, 2026

ইউএস ওপেনে মেয়েদের সিঙ্গেলসে চ‍্যাম্পিয়ন ইগা স্বোয়াতেক

Date:

Share post:

ইউএস ওপেনে ( Us Open) মেয়েদের সিঙ্গেলসে চ‍্যাম্পিয়ন হলেন ইগা স্বোয়াতেক (IGA Swiatek)। ফাইনালে তিনি হারালেন তিউনিশিয়ার অনস জাবেউরকে (ONS Jabeur)। স্ট্রেট সেটে উড়িয়ে ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন হলেন ইগা। ম‍্যাচের ফলাফল ৬-২, ৭-৬ (৭-৫)। এই জয়ের ফলে কেরিয়ারের তৃতীয় এবং মরশুমের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতে নিলেন ইগা স্বোয়াতেক।

এদিন ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজ নিয়েই কোর্টে নেমেছিলেন ইগা। যে কারণে প্রথম সেটে একেবারে খড়কুটোর মতোই জাবেউরকে উড়িয়ে দেন পোল্যান্ডের টেনিস তরুণী। মাত্র ৩০ মিনিটে ৬-২ প্রথম সেট জিতে নেন ইগা। তবে দ্বিতীয় সেটে অবশ্যই চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ৭-৬ (৭-৫) দ্বিতীয় সেট জিতে চ্যাম্পিয়নের মুকুট ওঠে ইগার মাথায়। লড়াই চলল ১ ঘণ্টা ৫১ মিনিট।

২০২০ ফরাসি ওপেন খেতাব জিতে নজির গড়েছিলেন ইগা। পোল্যান্ডের প্রথম মহিলা হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়েছিলেন।

আরও পড়ুন:কাটল জট, ইডেনে হতে চলেছে লেজেন্ডস ক্রিকেট লিগের ম‍্যাচ : সূত্র

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...