Friday, March 20, 2026

যোগী রাজ্যে মাদ্রাসায় কি বুলডোজার চলবে! আশঙ্কায় সংখ্যালঘুরা

Date:

Share post:

বেসরকারি মাদ্রাসাগুলিতে সমীক্ষা চালানোর জন্য একটি দল গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। দলে থাকবেন এক জন ডেপুটি কমিশনার, এক জন জেলা শিক্ষা আধিকারিক এবং জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ড। ১৫ অক্টোবরের মধ্যে সমীক্ষা শেষ করবে দলটি। ২৫ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারের হাতে সমীক্ষার রিপোর্ট তুলে দেবেন জেলাশাসকরা। এ নিয়েই শুরু বিতর্ক।তাদের আশঙ্কা, এ বার হয়তো রাজ্যের বেশ কিছু বেসরকারি মাদ্রাসাকে ‘বেআইনি ঘোষণা করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে’ দেওয়া হতে পারে। রাজ্য সরকারের তরফে যদিও বলা হয়েছে, বেসরকারি মাদ্রাসাগুলির মানোন্নয়নের জন্যই এই পদক্ষেপ করছে সরকার।
জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি বলেন, ‘‘বেসরকারি মাদ্রাসাগুলিতে রাজ্য সরকার সমীক্ষা চালাতে চাইলে কারও কোনও আপত্তি নেই। তবে দেখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির অভ্যন্তরীণ বিষয়ে সরকার যাতে কোনও মতেই হস্তক্ষেপ না করে।’’
উত্তরপ্রদেশের সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী দানিশ আজাদ আনসারি সমস্ত অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, কোনও বেসরকারি মাদ্রাসাই গুঁড়িয়ে দেওয়া হবে না।

Related articles

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...