Saturday, April 4, 2026

Kolkata: শহরে সুরার শপিং মল! একছাদের তলায় দেশি-বিদেশি সব ব্র্যান্ডের মদ

Date:

Share post:

এখানে ওখান থেকে ঘোরাঘুরি করে আর নিজের পছন্দের সুরা কেনা নয়। এবার জামা কাপড় কেনার মতো এক ছাদের তলায় শীতাতপ (AC) নিয়ন্ত্রিত শপিংমলেই সুরার সম্ভার। কলকাতায় (Kolkata) শুরু হতে চলেছে মদের শপিং মল (Liquor shopping mall)। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই এই মদের শপিং মল আমন্ত্রণ জানাবে শহরের সুরা প্রেমীদের (Liquor Lover)।

সুরা মল তৈরির কনসেপ্ট ভারতে নতুন নয়। মুম্বাই বা বেঙ্গালুরুতে এই ধরনের মল আগে থেকেই আছে। এবার নতুন সংযোজন কলকাতা। দক্ষিণ কলকাতায় এই মল তৈরি করা হবে মনে করা হচ্ছে। প্রস্তাব কার্যকর হলে এটাই হবে রাজ্য তথা পূর্ব ভারতের প্রথম সুরা-মল। আবগারি দফতরের সূত্রে খবর শুধু ভারতীয় মদই নয়, বিশ্বের বিভিন্ন দেশের নামী-দামি ব্র্যান্ডের আলাদা আলাদা বিপণি থাকবে। অস্ট্রেলিয়া, আমেরিকা, আর্জেন্টিনা, ইটালি, প্রায় সব দেশের সুরা মিলবে এই মলে। ফ্রান্সের বিশেষ ওয়াইনও থাকবে বলে জানা যাচ্ছে। হুইস্কি, ভদকা, রাম, বিয়ার তো থাকছেই, পাশাপাশি পাওয়া যাবে নানা ব্র্যান্ডের জিন, টেকিলা, অ্যাবসিন্থ, মিক্সার, টনিকও রাখা থাকবে। বসে মদ্যপানের ব্যবস্থার পাশাপাশি পার্সেল নিয়ে যাওয়ার সব সুযোগই মিলবেই এই শপিংমলে অবস্থিত বিভিন্ন রেস্তোরায়। যেমন মদের ‘উইন্ডো শপিং’ করতে পারবেন, তেমনই সুরা সংক্রান্ত প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে বলে প্রস্তাব এসেছে বলে খবর। যদিও কারা এই সুরা মল তৈরি করছেন সে ব্যাপারে এখনই স্পষ্ট করে কিছু জানাতে চাইছে না আবগারি দফতর (Excise Department)।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...