Saturday, May 30, 2026

আমেদাবাদের নির্মীয়মাণ বহুতলের লিফট ছিঁড়ে দুর্ঘটনা: মৃত ৭ শ্রমিক, গুরুতর আহত ১

Date:

Share post:

কাজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ছিঁড়ে পড়ল নির্মীয়মাণ ভবনের (Under Construction Building) লিফট (Lift)। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ শ্রমিক, গুরুতর আহত ১। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল ১০টা নাগাদ গুজরাট বিশ্ববিদ্যালয়ের (Gujrat University) কাছে একটি বহুতল বিল্ডিংয়ে ঘটে যায় দুর্ঘটনা। লিফটের মধ্যে ৮ জন ছিলেন বলে খবর। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। গুরুতর আহত এক শ্রমিককে (Worker) উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। তাঁর অবস্থা আশঙ্কাজনক (Critical) বলে পুলিশ সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

বুধবার সকালে বহুতলটিতে (High Rise) কাজ চলছিল। পুলিশ সূত্রে খবর, এদিন কাজ চলার সময় আচমকাই ভেঙে পড়ে লিফটটি। তবে কি ভাবে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। মৃতদের নাম সঞ্জয়ভাই বাবুভাই নায়ক, জগদীশ ভাই রমেশভাই নায়ক, অশ্বিনভাই সোমভাই নায়ক, মুকেশ ভারতভাই নায়ক, রাজমল সুরেশভাই খরদি এবং পঙ্কজভাই শঙ্করভাই খরদি। বুধবার সকালে বহুতলটির সাত তলায় লিফটটি আচমকাই আটকে যায়। কিছুক্ষণ থেমে থাকার পর আচমকাই সেটি হুড়মুড়িয়ে ছিঁড়ে নিচে পড়ে।

তবে সকাল ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটলেও আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) দমকল বিভাগে কোনও খবর আসেনি বলেই দাবি কর্তৃপক্ষের। দুপুর ১টা নাগাদ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমরা দুর্ঘটনার কথা সংবাদকর্মীদের থেকে জানতে পেরেছি। তারপরই এক মুহূর্ত সময় নষ্ট না করে আমরা ঘটনাস্থলে পৌঁছই। তবে ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...