Monday, June 15, 2026

চোখের জলে চিরবিদায়! কফিনবন্দি রানির দেহ পৌঁছল লন্ডনে

Date:

Share post:

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। গতও বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমারোল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথিড্রালে শেষবারের জন্য রানিকে বিদায় জানান হাজার হাজার মানুষ। স্কটিশ রাজধানীর পথে রানির কফিনের সঙ্গে পা মেলালেন তাঁর চার সন্তান-রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। হলিরুড প্যালেস থেকে ক্যাথিড্রালে নিয়ে আসা হয় রানির দেহ। প্রিয় রানির কফিন একবার চোখের দেখা দেখতে এডিনবরার রাস্তার দু’পাশে নেমেছিল মানুষের ঢল।

আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের দুর্মূল্য টি-ব্যাগেরই দাম সাড়ে ৯ লক্ষ টাকা !

বাকিংহাম প্যালেস জানিয়েছে, আজ বুধবার ওয়েস্টমিনস্টার হলে আনা হবে রানির মরদেহ। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন নগরবাসীরা। কফিনের প্রতিটি কোণায় সর্বক্ষণ পাহারায় থাকবেন রাজপরিবারের দায়িত্বে নিযুক্ত সেনারা। বুধবার সন্ধ্যা পাঁচটা থেকে আগামী সোমবার শেষকৃত্যের আগে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত আমজনতা রানিকে অন্তিমশ্রদ্ধা জানাতে পারবেন। তারপর ওইদিনই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্বামী ফিলিপের পাশেই সমাহিত করা হবে তাঁকে।

আগামী ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ‌্যাবেতে শায়িত হবে রানির কফিন। একটি যুগে দাঁড়ি টেনে স্বামী ফিলিপের পাশেই সমাধিস্থ হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রথম। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের প্রয়াণের পরে তাঁর শেষকৃত্যে সারা বিশ্ব থেকে শতাধিক রাষ্ট্রনেতার সমাগম হয়েছিল ব্রিটেনের মাটিতে। সাতান্ন বছর পরে, ব্রিটেনের প্রিয় রানি দ্বিতীয় এলিজাবেথকে বিদায় জানাতেও বিদেশ থেকে আসছেন শতাধিক রাজা-রানি, রাষ্ট্রনেতা ও তাঁর স্ত্রীরা।

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...