Monday, April 6, 2026

বিজেপির নবান্ন অভিযানে ‘হিংসা’র তদন্তে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল

Date:

Share post:

নবান্ন অভিযানে(NabannaAviyan) পুলিশি হামলার অভিযোগ তুলেছে বিজেপি। আর সেই অভিযোগকে সামনে রেখেই শনিবার রাজ্যে পা রাখল কেন্দ্রীয় বিজেপির(BJP) পাঁচ সদস্যের প্রতিনিধি দল। জেপি নাড্ডার নির্দেশে তৈরি হয়েছে এই ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি(fact finding committee)। কমিটিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ ব্রজলাল (উত্তর প্রদেশ), লোকসভার সাংসদ কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠৌর, লোকসভার সাংসদ অপরাজিতা সারেঙ্গি, রাজ্যসভার সাংসদ সমীর ওরাও, পঞ্জাবের সুনীল জাখার। আজ নবান্ন অভিযানে গিয়ে আহত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। এবং রিপোর্ট পাঠাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতিকে।

জানা গিয়েছে, শনিবার সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালে যান কমিটির সদস্যরা। সঙ্গে ছিলেন রাজ্যের বিধায়ক অগ্নিমিত্রা পল। এই হাসপাতালে যে সমস্ত বিজেপি কর্মীরা চিকিৎসাধীন, তাঁদের সঙ্গে দেখা করেন তাঁরা। মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি এদিন মীনাদেবী পুরোহিতর বাড়িতেও যান তাঁরা। প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, আগামিকালের মধ্যেই রিপোর্ট তৈরি হবে তা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে তুলে দেবেন তাঁরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ছিল। যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জেলায় জেলায়। কলকাতাতেও অশান্তি, হিংসা দেখা যায়। এই অভিযানকে কেন্দ্র করে বহু বিজেপি কর্মী সমর্থক, পুরুষ-মহিলা নির্বিশেষে আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। কলকাতার বহুদিনের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের মাথায় পাঁচটি সেলাই পড়ে। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, কেন এই পরিস্থিতি তৈরি হল সবটা জানতে চান কমিটির সদস্যরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...