Saturday, April 4, 2026

অর্শদীপের প্রশংসায় রোহিত, বললেন অর্শদীপ আসায় বোলিংয়ে বৈচিত্র এসেছে

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) ভারতীয় দলে (India Team) সুযোগ পেয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। সদ‍্য সমাপ্ত শেষ হওয়া এশিয়া কাপে (Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ক‍্যাচ ফেলে সমলোচিত হতে হয়েছিল অর্শদীপকে। এবার সেই অর্শদীপের প্রশংসায় মাতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ডেথ ওভারে অর্শদীপের নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসা করলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, “অর্শদীপের বোলিং আমাকে মুগ্ধ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বছরেই প্রবল চাপের মধ্যে ডেথ ওভারে যেভাবে অর্শদীপ ইয়র্কার করেছে তা মোটেই সহজ নয়। ও খুব বুদ্ধি করে বল করে। আমাদের দলে একজন বাঁ হাতি পেসারের খুব প্রয়োজন ছিল। সেই সমস্যা মিটিয়েছে অর্শদীপ। আইপিএলে ও ভাল বল করেছে। দেশের হয়েও অর্শদীপ সেটাই করছে।”

অর্শদীপ সিং আসায় ভারতীয় দলের বোলিংয়ে বৈচিত্র এসেছে বলে মনে করেন ভারত অধিনায়ক। এই নিয়ে তিনি বলেন, “আমরা বোলিং আক্রমণে বৈচিত্র আনতে চেয়েছিলাম। সেটা এতদিনে হয়েছে। অর্শদীপের আত্মবিশ্বাস রয়েছে। তাই অনেক বোলারকে পিছনে ফেলে ও এখন জাতীয় দলে। প্রথম বছরেই কোনও ক্রিকেটারের এত আত্মবিশ্বাস আমি খুব একটা দেখিনি। অধিনায়ক হিসাবে এতে আমার সুবিধা হবে।”

আরও পড়ুন:ইংল‍্যান্ডকে ৭ উইকেটে হারাল হরমনপ্রীত কৌররা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...