Tuesday, April 7, 2026

শৌচাগারে রাখা ভাত, তরকারি, পরিবেশন করা হচ্ছে কবাডি খেলোয়াড়দের, উত্তরপ্রদেশের এই ঘটনা ঘিরে বিতর্ক

Date:

Share post:

শৌচাগারে রাখা ভাত, তরকারি, আর সেই খাবারই পরিবেশন করা হচ্ছে কবাডি খেলোয়াড়দের!এমনই এক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। শৌচাগারের মধ্যে খাবার পরিবেশনের একাধিক ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সে রাজ্যের সরকার।

গত ১৬ সেপ্টেম্বর কবাডি প্রতিযোগিতা চলাকালীন ওই ভিডিয়ো তোলা হয়েছে বলে খবর। সাহারানপুরে মেয়েদের রাজ্যস্তরের অনুর্ধ্ব-১৭ কবাডি টুর্নামেন্ট চলাকালীন এই ভিডিও ক্যামেরাবন্দি করা হয়েছে। এক মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরের মেঝেতে রাখা ভাত, তরকারি সহ অন্যান্য খাবার। যে ঘরের মধ্যে খাবারগুলো রাখা হয়েছে সেটি আসলে একটি শৌচাগার। শৌচাগারের বেসিন এবং প্রস্রাব করার জায়গাও দেখা গিয়েছে।

এই নিয়ে সাহারানপুরে ক্রীড়া আধিকারিক অনিমেষ সাক্সেনা দাবি করেছেন, স্থানাভাবের কারণে খাবারগুলি পোশাক বদলানোর ঘরে রাখা হয়েছিল। বাথরুমে খাবার রাখা হয়নি। সুইমিং পুলের কাছে আমরা খাবারের ব্যবস্থা করেছিলাম। বৃষ্টির কারণে খাবারগুলি সুইমিং পুল লাগোয়া পোশাক বদলানোর ঘরে রাখা হয়েছিল। স্টেডিয়ামে নির্মাণ কাজ চলছে। বৃষ্টির কারণে অন্য কোথাও আর খাবার রাখার জায়গা ছিল না।” জানা যাচ্ছে ইতিমধ্যেই অনিমেষ সাক্সেনাকে সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন:নির্দিষ্ট সময়ের আগেই অস্ট্রেলিয়া উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া, বাড়তি একটি প্রস্তুতি ম্যাচের আয়োজনে বিসিসিআই : সূত্র

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...