Tuesday, March 24, 2026

ডিএ মামলায় রাজ্যের আবেদন খারিজ করল হাই কোর্ট

Date:

Share post:

ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনা আবেদন খারিজ। অর্থ সচিবের আবেদন খারিজ করল হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের আবেদনের কোনও যৌক্তিকতা নেই। অর্থ্যাৎ আগের রায়কে পুনর্বিবেচনা করার প্রয়োজন নেই বলে এদিন সাফ জানায় হাই কোর্ট। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মসূচি পৌঁছতে হবে ঘরে ঘরে: খেজুরির সভা থেকে বার্তা কুণালের

প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি অনেক দিন ধরেই আন্দোলন করে আসছে। এ নিয়ে বারবার মামলা গড়িয়েছে আদালতে। সেই মামলার সূত্রে হাই কোর্টে রাজ্য সরকারও জানিয়েছিল, মহার্ঘ ভাতা কর্মীদের অধিকার এবং তা ন্যয়সঙ্গত।চলতি বছরের ২০ মে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতেই হবে রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্ত সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার গেলেও ডিএ দেয়নি রাজ্য। ফলে এ বিষয়ে হাই কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়।

এ দিন হাইকোর্ট সাফ জানিয়েছে, পুনর্বিবেচনার আবেদন গ্রাহ্য করা হবে না। দীর্ঘ শুনানি শেষ হওয়ার পর কোর্টের দায়িত্ব নয়, কী ভুল আছে তা খুঁজে বের করা। রাজ্য যে পুনর্ববিবেচনার কথা বলেছে, তার আর প্রয়োজন নেই বলে আদালতের তরফে জানানো হয়। অন্যদিকে, আদালতের নির্দেশ অনুযায়ী তিন মাসের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও ডিএ দেওয়া হয়নি বলে আদালত অবমাননার একটি মামলা হয়েছে হাইকোর্টে। সেই মামলারও শুনানি চলছে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...