Monday, June 15, 2026

কুড়মি সমাজের বিক্ষোভের জের! কর্মবিরতিতে সামিল SBSTC-র অস্থায়ী কর্মীরা

Date:

Share post:

দিন যত গড়াচ্ছে ততই প্রবল আকার নিচ্ছে কুড়মি সমাজের (Kurmi Samaj) আন্দোলন (Protest)। বিক্ষোভের জেরে আগেই স্তব্ধ হয়েছিল রেল পরিষেবা (Rail Service)। এবার সেই তালিকায় নতুন সংযোজিত হল বাসও (Bus Service)। কাজ না পাওয়ায় এবার আন্দোলনে সামিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (SBSTC) অস্থায়ী কর্মীরা (Temporary Workers)। যার জেরে ডিপো থেকে বেরচ্ছে না একটিও বাস। ঘটনার জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। সমাধানসূত্র মেলেনি এখনও। কুড়মালি আন্দোলনের (Kurmali Movement) তৃতীয় দিনেও পশ্চিম মেদিনীপুর (West Midnapore) এবং পুরুলিয়ায় (Purulia) অচলাবস্থা অব্যাহত। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউর রেলস্টেশনে বৃহস্পতিবার জারি রয়েছে অবরোধ। পাশাপাশি খেমাশুলির কাছে জাতীয় সড়কেও অবরোধ চলছে। ঘটনার জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। এদিকে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বৃহস্পতিবার। সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও।

পুরুলিয়ার বেলগুমায় এসবিএসটিসি’র ডিপো রয়েছে। কলকাতা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৩০টি রুট রয়েছে। তবে ৩০টির মধ্যে এখন মাত্র ১২টি রুটে গাড়ি চলছে। এসবিএসটিসি’র অস্থায়ী কর্মীদের দাবি, তাঁরা ঠিকমতো কাজ পাচ্ছে না। সারা মাসে মেরেকেটে ১২ থেকে ১৪ দিন কাজ পাচ্ছেন। প্রতিদিন কাজ করলে তাঁরা ৫১৯ টাকা পান। আর তাতে তৈরি হচ্ছে চরম আর্থিক সমস্যা। কর্মীদের দাবি, তাঁদের মাসে অন্তত ২৬ দিন কাজ দিতে হবে। ৫১৯ টাকার বদলে ১০০০ টাকা রোজ দিতে হবে। এই দাবি জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (INTTUC) নেতৃত্বে কর্মবিরতিতে (Strike) সামিল হন এসবিএসটিসি’র অস্থায়ী গাড়িচালক এবং কন্ডাক্টররা।

এদিকে বৃহস্পতিবারও দক্ষিণ-পূর্ব রেলে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এ নিয়ে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, তিন দিন আগে অবরোধ সব জায়গা থেকে উঠে গেলেও এখনও খড়গপুর-টাটানগর রুটের খেমাশুলিতে এবং পুরুলিয়ার চাণ্ডিল রুটের কুস্তাউরে অবরোধ রয়েছে। আমরা অবরোধকারীদের সঙ্গে কথা বলছি। যাত্রীদের সমস্যা হচ্ছে। ওই দু’টি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আশা রাখছি, দ্রুত সমস্যার সমাধান হবে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...