Sunday, June 28, 2026

দ্বিতীয় একদিনের ম‍্যাচে অনন্য নজির গড়ল ভারতীয় দল

Date:

Share post:

বুধবার রাতে ইংল‍্যান্ডকে (England) ৮৮ রানে হারিয়ে একম‍্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল (Indian Team)। ভারতের হয় দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর ১৪৩ রানে অপরাজিত ইনিংসের সুবাদে ৩৩৩ রান করে টিম ইন্ডিয়া। আর এই রানের কারণে একদিনের ক্রিকেটে অনন্য নজির গড়ে ভারতের প্রমিলা ব্রিগেড। । যা মহিলাদের একদিনের ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস হল বুধবার।

 

 

একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ রানের ইনিংস ২ উইকেটে ৩৫৮। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৫৮ রানের ইনিংস খেলেছিল ভারতীয় দল। সে ম্যাচে ১৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন দীপ্তি শর্মা। আর বুধবার হরমনপ্রীতের ১৪৩ রানের আগ্রাসী ইনিংসের সুবাদে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলল ভারত।

এদিকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে অনন্য নজির গড়লেন হরমনপ্রীত-দীপ্তি শর্মা জুটি। হরমনপ্রীতের সঙ্গে ইনিংসের শেষ পর্যন্ত নট-আউট থাকেন দীপ্তি। সুতরাং হরমনপ্রীত-দীপ্তি জুটি শেষ ৪ ওভারে অবিচ্ছদ্য থাকেন। এই চার ওভারে তাঁরা দলের ইনিংসে ৭১ রান যোগ করেন। অর্থাৎ শেষ চার ওভারে হরমনপ্রীত ও দীপ্তি ওভার প্রতি ১৭.৭৫ রান সংগ্রহ করেন। এমন ধ্বংসাত্মক জুটিতেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে বসেন দুই ভারতীয় তারকা। মেয়েদের একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রান-রেটে ৫০ রান তা তারও বেশি রানের পার্টনারশিপের বিশ্বরেকর্ড গড়েন এই জুটি।

আরও পড়ুন:আগামি মরশুম থেকে আইপিএল ফিরছে চেনা ছন্দে, জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...