Monday, June 15, 2026

শিবম খু*নে মূল অভিযুক্ত রুবি বিবির স্বীকারোক্তির ভিডিও ভাইরাল

Date:

Share post:

শান্তিনিকেতনের (Santiniketan) মোলডাঙ্গায় পাঁচ বছরের শিবম ঠাকুর খু*নে মূল অভিযুক্ত রুবি বিবির স্বীকারোক্তির ভিডিও ভাইরাল। মোলডাঙার ৫ বছরের শিশু শিবম ঠাকুর (Shivam Thakur) নিখোঁজ থাকার ৫২ ঘণ্টা পর প্রতিবেশীর ছাদ থেকে তার দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত রুবি বিবিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর পুলিশের গাড়িতে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখনকার একটি ভিডিও ভাইরাল (Video Viral) হয়েছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তাকে কেউ প্রশ্ন করছেন, “মারলি কেন?” উত্তরে রুবি বলে, “সঞ্জীব আমাকে এনে দিয়েছিল ছেলেটাকে।“ তখন ফের প্রশ্ন করা হয়, “তা মারার কী দরকার ছিল?“ পাশেই বসে থাকা মহিলা পুলিশ কর্মী প্রশ্ন করেন, “বাচ্চাটাকে কে আগলাল? তুই আগলালি তার মানে!“ রুবি অভিযোগ, “আমি আগলায়নি। সঞ্জীব এনে দিয়েছিল।“ পুরুষ কণ্ঠ ফের প্রশ্ন করেন, “মারলে কেন, ছেড়ে দিলেই তো পারতে রাত্রিবেলা“ রুবি বলে, “তার মাঝেই“। মহিলা পুলিশ কর্মীর প্রশ্ন, “তার মাঝেই মেরে দিলি?“ রুবি সম্মতি, “হুম“। প্রশ্ন, “কী দিয়ে মারলি?“ রুবির জবাব, “হাত দিয়ে“।

ভিডিওয় দেখা যাচ্ছিল, কথা বলার ভয় পেয়েও সামান্য অনুশোচনা ছিল না রুবি বিবির। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, পারিবারিক আক্রোশ থেকেই ৫ বছরের শিশুকে খু*ন করা হয়।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...