Wednesday, April 8, 2026

পুজোয় বাংলা বৃষ্টিহীন! রাজ্যবাসীকে সুখবর দিচ্ছে হাওয়া অফিস

Date:

Share post:

পুজোর আগে বঙ্গবাসীর জন্য এবার সুখবর দিল হাওয়া অফিস। রাজ্যে আপাতত আর কোনও নিম্নচাপের সম্ভাবনা নেই। তাই পুজোর মুখে ভারিবৃষ্টির সম্ভাবনাও কম দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েক দফা ভারী ও বাকি সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজও শরতের আকাশে আংশিক মেঘলা থাকছে। আদ্রতার জন্য সারাদিন ঘর্মাক্ত আবহাওয়া। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলবে না। গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। কাল রাতের তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। সেভাবে বৃষ্টি হয়নি। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু জেলায়। ঘর্মাক্ত পরিস্থিতি দেখা যাবে।

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দিনের ও রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চারদিনে খুব একটা পরিবর্তন হবে না।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়িতে জেলা পরিষদ অভিযান বামেদের

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...