Sunday, June 28, 2026

পুজোয় কুণালের চমক, কুমারটুলি ঘাটে রিলিজ হল CRAZY KG SONG

Date:

Share post:

কী প্রতিপক্ষ, কী সতীর্থ, ত্রুটি-বিচ্যুতি চোখে পড়লে কাউকেই রেয়াত করেন না। দলের হয়ে নিত্যদিন চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন বিরোধীদের। সেই কণ্ঠেই এ বার গান ধরলেন কুণাল ঘোষ।গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন আগেই। এ বার সঙ্গীত জগতে গানের গলাও ঝালিয়ে নিতে ময়দানে নামলেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এ বার পুজোয় শারদীয়ার গান (Durg Puja 2022)CRAZY KG SONG ‘দাম কমিয়ে দে মা উমা’ নিয়ে এলেন তিনি।উত্তর কলকাতার কুমারটুলি ঘাটে শুক্রবার এই গান রিলিজ করা হয়।
কী বলছেন কুণাল? বলছেন, প্রীতম যখন বলেছিল একটা পুজোর গান গাইতে হবে, আঁতকে উঠে না বলেছিলাম। শখের গায়ক কি স্টুডিওতে রেকর্ড করে? কিন্তু ছাড়েনি। উৎসাহ এবং সাহস দিয়ে স্টুডিও পর্যন্ত নিয়ে গিয়ে রেকর্ড করিয়ে ছাড়ল । কথা প্রীতম। সুর ও যন্ত্র আয়োজন সব ওদের।
মূল্যবৃদ্ধির জেরে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। প্রথম বার গান গাইতে গিয়ে তাই বিষয়বস্তু হিসেবে মূল্যবৃদ্ধিকেই বেছে নিয়েছেন কুণাল। গানে গানে মা দুর্গার কাছে আর্জি জানালেন মূল্যবৃদ্ধি কমানোর। বলা বাহুল্য, গানের মাধ্যমে মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকেই নিশানা করেছেন তিনি।

আচমকা গান গাওয়ার দিকে ঝোঁক হল কেন, কেউ প্রশ্ন করার আগে, নিজেই জবাব দিয়েছেন কুণাল। তাঁর কথায়, ‘আমি জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। ওই একটু লেখা, কাগজ-টাগজ করা, টিভির কিছু কাজ ছাড়া সে ভাবে কিছু পারি না। কিন্তু সব ক্ষেত্রে প্রবল উৎসাহে পরীক্ষা নিরীক্ষা চালাতেই পারি।’
জীবনের প্রথম রেকর্ড করা গানে একটি প্রতিবাদী গানকে বেছে নিয়েছেন কুণাল। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণার কথা প্রকাশ করতে চেয়েছেন তার গানের মাধ্যমে। কুণালের এই ধরনের সাংস্কৃতিক আন্দোলনকে বাহবা জানিয়েছেন অনেকেই।
খোদ কুণাল জানিয়েছেন, “দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। মা দুর্গার কাছে আবেদন থাকবে যাতে পেট্রোল-ডিজেলের দাম কমে। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তাই গানে গানে প্রার্থনা করলাম মা গাড়ির ট্যাংক ভরিয়ে দাও, নয়তো তেলের দাম কমিয়ে দাও!”
গানের লাইনের ছত্রে ছত্রে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ। এর আগে একাধিক বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল। দলের ছাত্র-যুব-শাখা সংগঠনও একাধিকবার আন্দোলন করেছে৷ কুণাল এর পাশাপাশি বেছে নিয়েছেন ‘সাংস্কৃতিক আন্দোলন’! সাধারণ মানুষের ইস্যুকে নিয়ে গানের মাধ্যমে মানুষের মনে পৌঁছে যাওয়ার এই সিদ্ধান্ত অভিনব বলেই মত রাজনৈতিক মহলের।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...