Saturday, April 4, 2026

India -Pakistan: রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে উপযুক্ত জবাব ভারতের

Date:

Share post:

একদিকে শান্তির কথা বলছেন পাকিস্তান (Pakistan) নেতৃত্ব, অন্যদিকে নিজেরাই অশান্তির আবহ তৈরি করছেন সীমান্তে – রাষ্ট্রসঙ্ঘের (UN) মঞ্চে পাকিস্তানকে কার্যত ধুইয়ে দিল ভারত(India)। রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে এবার কাশ্মীর ইস্যু (Kashmir Issue)। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় কাশ্মীরে শান্তি ফেরানোর কথা তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ( Shahbaz Sharif) বলেন, পাকিস্তানের এখন স্থিতিশীল অর্থনীতির (Stable Economy) প্রয়োজন। এরজন্য ভারত সহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গেই শান্তি বজায় রাখতে চায়। এরপরই ভারতকে কাঠগড়ায় তোলার চেষ্টা করেন পাক প্রধানমন্ত্রী (Pakistan PM) । তিনি বলেন জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) নিয়ে বিরোধের কারণে ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তির আবহ তৈরি করা যাচ্ছে না। এরপরই প্রতিবেশী রাষ্ট্রকে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের সহায়তা করার প্রসঙ্গ টেনে কার্যত তুলোধোনা করল ভারত।

শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে শনিবার ভারতের তরফে কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাবিকে ভুয়ো বলে অ্যাখ্যা দেওয়া হয়। একইসঙ্গে আন্ত-সীমান্ত সন্ত্রাসবাদের অভিযোগ করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই ভারতের তরফে তীব্র সমালোচনা করা হয়। রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি মিজিটো ভিনিটো বলেন, যে দেশ শান্তি চায়, তারা স*ন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেবে না। ভারতের প্রতিনিধি মিজিটো ভিনিটো (Mijito Vinito)আরও বলেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের দেশের অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘের মঞ্চকে বেছে নিয়েছে এটা সত্যিই দুর্ভাগ্যজনক। গোটা বিশ্ব যাকে অনৈতিক বলে আখ্যা দিয়েছে, সেই কার্যকলাপকে নৈতিক বলে প্রমাণের চেষ্টায় পাকিস্তান এই কাজ করছে বলেই অভিযোগ করেন তিনি। পাশাপাশি স*ন্ত্রাসের প্রসঙ্গ টেনে ভারতের তরফে বলা হয়, যে দেশ শান্তি চাইবে তাঁরা নিশ্চয়ই মুম্বাইয়ের হামলার মূল চক্রীদের আশ্রয় দেবে না। এর থেকে স্পষ্ট, পাকিস্তানের মুখে এক কাজে আরেক।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...