Monday, April 13, 2026

ভারতীয় সিনেমায় রেকর্ড, একদিনে সিনেমা দেখলেন ৬৫ লক্ষ মানুষ

Date:

Share post:

হলে বসে সিনেমা দেখতে রেকর্ড ভিড়! গত সেপ্টেম্বরের ২৩ তারিখ ছিল জাতীয় সিনেমা দিবস। আর সেইদিন রেকর্ড সংখ্যক মানুষ হলে গিয়ে সিনেমা দেখলেন। যার সংখ্যাটা আনুমানিক ৬৫ লক্ষ।

২৩ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার দেশজুড়ে পালিত হয়েছে ‘জাতীয় সিনেমা দিবস’ (National Cinema Day)। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করতে শুক্রবার ভারতে ৪,০০০-এরও বেশি মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে টিকিটের দামে ঘোষণা করা হয়েছিল বিশেষ ছাড়। টিকিট মিলেছিল মাত্র ৭৫ টাকায়।

আর এই বিশাল ছাড়ে সিনেমা দেখতে প্রায় ৬৫ লক্ষ সিনেমাপ্রেমী মানুষ হাজির হলেন তাঁদের বাড়ির কাছের প্রেক্ষাগৃহে। এরপর গতকাল রাতেই মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে টুইটারে একটি পোস্ট করে বলা হয়, এই বছরে সবথেকে বেশি সিনেমাহলে দর্শক সমাগম হয়েছে এই দিনেই। আর যার ফলে লাভের অঙ্কও কয়েকগুণ বেড়েছে প্রেক্ষাগৃহগুলিতে। হিসাব করে দেখা গেছে, ৬৫ লক্ষ দর্শকের উপস্থিতিতে একদিনে প্রায় সর্বমোট ৫০ কোটি টাকা উপার্জন হয়েছে।

আরও পড়ুন- চিনে প্রেসিডেন্টের গৃহবন্দি হওয়ার গুজব! বাতিল ৬০ শতাংশের বেশি বিমান


 

Related articles

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...