Monday, March 30, 2026

জাতীয় স্তরে টেনিসও খেলেছেন ইরা খানের প্রেমিক!

Date:

Share post:

দু’বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিক নূপুর শিখরেকে বিয়ে করতে চলেছেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা ব্যস্ত নূপুরের পরিচয় জানতে। সবার মনে একটাই প্রশ্ন, ইরার মনে জায়গা করে নেওয়া এই নূপুর আসলে কে? ৩৫ বছর বয়সি নূপুর পেশায় এক জন ‘সেলিব্রিটি ফিটনেস ট্রেনার’। বিভিন্ন তারকাকে ফিটনেস নিয়ে প্রশিক্ষণ দেওয়া তাঁর কাজ। আমিরকেও ফিটনেস নিয়ে প্রশিক্ষণ দেন নূপুর।
শুধু আমির নন, প্রায় এক দশক ধরে অভিনেত্রী সুস্মিতা সেনকে প্রশিক্ষণ দিচ্ছেন নূপুর। এমনকি, সুস্মিতার জন্মদিনে তাঁকে ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তাও জানান তিনি।একটি সাইক্লিং ইভেন্টে বলিউডের পারফেকশনিস্টের মেয়েকে, রোমান্টিকভাবে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন নুপুর (Nupur Shikhare)। টানা ২ বছর সম্পর্কে থাকার পর, জিম প্রশিক্ষক নপুর শিখারকে ‘হ্যাঁ’ জানিয়েছেন ইরা। আর সেই সুন্দরতম মুহূর্তটি ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ইরাকে ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। কখনও পরিবারের সঙ্গে জন্মদিনে, কখনও আবার প্রেমিকের সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন তিনি। যা নিয়ে বিতর্কও দেখা নিয়েছে। কিন্তু তাতে কী হয়েছে, তিনি বলিউডের আমির কন্যা বলে কথা ! আর এবার জীবনের অন্যতম নতুন অধ্যায় শুরুর আগে প্রেমিকের বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ জানিয়েছেন তিনি। উচ্ছ্বাসে ভেসে সেই ছবি ইন্সটায় পোস্ট করেছেন। স্বাভাবিকভাবেই আমির কন্যাকে ঘিরে এবার বিয়ের জল্পনা তুঙ্গে।

Related articles

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...