Monday, March 16, 2026

‘দুয়ারে রেশন’ নিষেধাজ্ঞা, জনতার আদালতে যাব : কুণাল

Date:

Share post:

‘দুয়ারে রেশন’ প্রকল্প অবৈধ। কারণ, এটি ২০১৩ জাতীয় সুরক্ষা আইনের পরিপন্থী বলে রায় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার, বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের মতে, এই আইনে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য।
এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্য সরকার তার বক্তব্য উচ্চ আদালতে জানাবেন। কিন্তু আমরা সরাসরি জনতার আদালতে যাব। মানুষ উপকার পাচ্ছিলেন। যেটা কেউ ভাবেনি সেটা মুখ্যমন্ত্রী ভেবেছেন। শুধু তাই নয় আরও একাধিক রাজ্য এই মডেলকে অনুসরণ করছিল।
দুয়ারে রেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সুবিধার জন্য এই প্রকল্পটি চালু করেন। রেশন যাতে একেবারে বাড়িতে পৌঁছে যায়, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষরা যাতে রেশনের সুবিধা সহজেই পান সেই কারণেই এই ব্যবস্থা। বিপুল অঙ্কের মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কিন্তু ডিলারদের একটি অংশ তারা আদালতে গিয়েছেন।
কলকাতা হাইকোর্ট বলেছে যে এই দুয়ারে রেশন প্রকল্প করা যাবে না।তিনি বলেন, রাজ্য সরকার তো রেশনটা নিয়ে যাচ্ছিলেন মানুষের কাছে, পরিবারের কাছে। রেশন আনতে ডিলারের কাছে যাওয়া আর রেশন বাড়ি পৌঁছে যাওয়া, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। সেটাই এই সরকার করছিল। কলকাতা হাইকোর্ট যে আইনের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন তা নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই, ওটা আইনের বিষয়।
কুণালের সাফ কথা, সাধারণ মানুষ যারা পরিষেবা পাচ্ছিলেন তারা দেখবেন যে তাদের পরিষেবাটা কেন বন্ধ হচ্ছে। বিরোধী দল কিভাবে চক্রান্ত করছে। বিরোধীদল গুলি পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রেশন বাড়িতে পৌঁছে দিতে, আর বন্ধ হয়ে যাওয়ায় পৈশাচিক আনন্দে মেতেছে বিরোধী দলগুলি বলে অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...