Monday, April 6, 2026

সালকিয়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

উৎসবের মরশুমে আচমকাই হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আজ, বুধবার বিকেল চারটে নাগাদ সালকিয়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন লেগে যায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

আরও পড়ুন: বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

বুধবার বিকেলে আচমকাই হাওড়ার সালকিয়ায় তুলোর দুটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় দমকলকর্মীদের। যদিও যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে একটি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।অন্যটিতে আগুন নেভানোর কাজ এখনও চলছে।

কীভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান শর্টসার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...