Saturday, April 4, 2026

লখিমপুর খেরিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৮, আহত ২৫

Date:

Share post:

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি যাত্রীবোঝাই বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ২৫ জন। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, আজ, বুধবার লখিমপুর খেরি জেলার ইসানগর এলাকার ইরা ব্রিজের ওপর। যাত্রীবাহী বাসটি সেই সময় ধাউরেহরা থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই ব্রিজের ওপর উল্টোদিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। উদ্ধার কাজে পুলিশের সঙ্গে হাত লাগায় স্থানীয় মানুষও। আহত উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জেলা আধিকারিকরা। আহত ব্যক্তিদের চিকিৎসা যাতে সটিকভাবে হয় সেই বিষয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনাস্থলে উদ্ধারকাজও যাতে দ্রুত সম্পন্ন হয় সেই বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...