Saturday, April 4, 2026

Dona Ganguly: শারীরিক অবস্থার উন্নতি, আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ডোনা

Date:

Share post:

চিকুনগুনিয়ায় (Chikungunia) আক্রান্ত হয়ে নবমীর রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। সৌরভ পত্নীর অসুস্থতার খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। দশমীর সকালেই হাসপাতালে নিজের স্ত্রীকে দেখতে যান সৌরভ (Sourav Ganguly)। ডোনার অসুস্থতার কারণে দশমীর সন্ধ্যায় বেশ কিছু অনুষ্ঠান বাতিল করেন মহারাজ। তবে হাসপাতাল সূত্রে খবর আগের থেকে ভালো আছেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। সব ঠিক থাকলে আজই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাঁকে।

চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। আজ বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্যের পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন আগের থেকে ভাল আছেন নৃত্যশিল্পী। নতুন করে তাঁর দেহে আর র‌্যাশ বেরোয়নি। বমি বমি ভাব অনেকটাই কমেছে। তাঁর ‘লিভার ফাংশন টেস্ট’ (LFT) করান হবে। সেই সঙ্গে রক্ত পরীক্ষাও হবে। হাসপাতাল সূত্রে খবর বারবার বাড়ি ফিরে যেতে চাইছেন তিনি। চিকিৎসকেরা বলছেন তাঁর রিপোর্ট ঠিক থাকলে আজ বিকেলের পরেই তাঁকে ছুটি দেওয়া হতে পারে।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...