Saturday, April 4, 2026

‘বন্দে ভারত’-এ মোষের পালের ধাক্কা, ভাঙল ট্রেনের সামনের অংশ

Date:

Share post:

রাজ্য থেকে দেশ একের পর এক দুর্ঘটনার খবর। বৃহস্পতিবার সকালে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে (Express) মোষের (Buffalo) ধাক্কা। ঘটনায় ট্রেনের (Train) সামনের অংশের একটি দিক ভেঙে গিয়েছে তবে পশুগুলির কোনও আঘাত লাগেনি বলেই রেল সূত্রে খবর।

যাত্রাশুরুর ৬ দিনের মাথায় মুম্বই সেন্ট্রাল এবং গান্ধিনগর (Gandhi Nagar) ক্যাপিটালের মধ্যে চলা এই সুপারফাস্ট বিলাসবহুল ট্রেন (Train) দুর্ঘটনার কবলে পড়ল। এদিন সকালে সোয়া এগারোটা নাগাদ বাটওয়া এবং মণিনগর স্টেশনের মাঝে তীব্র গতিতে ছুটে আসা ‘বন্দে ভারত’ এক্সপ্রেস মোষের পালকে ধাক্কা মারে। সেগুলি তখন লাইন পারাপার করছিল। দুর্ঘটনা জেরে ট্রেনের সামনের অংশ একদিনে ভেঙে গিয়েছে। ইঞ্জিন মেরামত করে রওনা দিয়েছে ট্রেন।

৩০ সেপ্টেম্বর দেশের তৃতীয় ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বোচ্চ ১৬০ কিমি গতিবেগ এই অত্যাধুনিক ট্রেনের।

আরও পড়ুন:মুকেশ আম্বানি ও পরিবারকে খু*নের হুমকি! বিহারের দ্বারভাঙা থেকে গ্রেফতার অভিযুক্ত

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...