Friday, April 3, 2026

মার্লিন সেরা পুজো ২০২২

Date:

Share post:

বাঙালিদের দুর্গাপূজা এমন একটি উৎসব, যা সমস্ত ধর্ম এবং সংস্কৃতিকে একত্র করে তোলে। এবছরে মার্লিন গ্রুপের সমস্ত হাউজিং কমপ্লেক্স জুড়ে অত্যধিক উত্সাহ ও আনন্দ নজরে এল। মহামারীজনিত কারণে দুই বছরের ব্যবধানের পরে এই আবেগ এবং আনন্দের প্রকাশটি বেশ আকর্ষণীয় ছিল। এবছর মার্লিনের সেরা পুজো ২০২২ এ চতুর্থ বছরে পদার্পণ করেছে। সেলিব্রিটি এবং মার্লিনের সদস্যদের দ্বারা একটি পূজা পরিক্রমার আয়োজন করা হয়েছিল, কলকাতা, হাওড়া এবং হুগলিতে অবস্থিত মার্লিন হাউজিং কমপ্লেক্স গুলির মোট ১৬টি আবাসন পরিদর্শন করা হয়েছিল।

সেরা পুজো আওয়ার্ড এর চতুর্থ বছরে বিচার করতে মহাষষ্ঠী, মহা সপ্তমী এবং মহাঅষ্টমীতে হাজির ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। তারা মোট ১৬টি হাউজিং কমপ্লেক্স ঘুরে সেরা পূজো গুলিকে তুলে ধরে।

মার্লিন গ্রুপ, ভারতের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সংস্থা “মার্লিনের এর সেরা পুজো” প্রথম শুরু হয় ২০১৯ সালে, যা পশ্চিমবঙ্গের মার্লিনের নিজস্ব হাউজিং কমপ্লেক্স জুড়ে পূজা আয়োজক কমিটিগুলিকে অনুপ্রাণিত করার জন্য একটি স্বীকৃতি মাত্র। উদ্দেশ্য, দুর্গাপূজা উদযাপন এর বিষয়কে সকলের সামনে তুলে ধরা।
মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, শ্রী সাকেত মোহতা বলেছেন, “দুই বছরের স্থবির সময়ের পর এই দুর্গাপূজায় আমরা আবাসিকদের মধ্যে অতি উৎসাহী মিলন অনুভব করেছি৷ দূর্গাপূজার জন্য ইউনেস্কো পুরস্কার সমগ্র এশিয়ার মধ্যে প্রথম আনন্দ যোগ করেছে এবং আমরা কলকাতার হয়ে অংশ হতে পেরে গর্বিত। আমরা কলকাতা, হাওড়া এবং হুগলি জুড়ে দুর্গা পূজার আয়োজনে মার্লিন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের মধ্যে আনন্দের সাক্ষী হয়েছি। আমাদের আবাসনের বাসিন্দাদের মধ্যে এই ইতিবাচক শক্তি এবং একতা অনুভব করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আগামী বছরগুলিতে মার্লিন এর সেরা পুজো পুরস্কারটি ধরে রাখব”।

আরও পড়ুন- আরামবাগের দিঘির ঘাটে বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ, মৃ*ত এক

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...