Sunday, April 12, 2026

লোকসভার লক্ষ্যে দেশজুড়ে বিজেপির “নমো-যাত্রা”, হারা আসন জিততে মরিয়া মোদি-শাহরা

Date:

Share post:

মাঝে মাত্র আর দেড়বছর। ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কোমর বেঁধে আসরে নামতে চলেছে বিজেপি। এবারও মুখ সেই নরেন্দ্র মোদি। তাঁকে সামনে রেখেই ভোটযুদ্ধে নামবে গেরুয়া শিবির। গতবারের জেতা আসনগুলি তো বটেই, তার সঙ্গে ২০১৯-এর নির্বাচনে হেরে যাওয়া ১৪৪টি কেন্দ্রকে টার্গেট করেছে বিজেপি। এই কেন্দ্রগুলিতে প্রচারে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হারা ১৪৪টি আসনে কমপক্ষে ৪০টি বিশাল সমাবেশের পরিকল্পনা করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে প্রতিটি ব্লকে একটি করে জনসভা করবেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:“শি জিনপিং-এর ভয়ে তটস্থ মোদি?” রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ভোট না দেওয়ায় কড়া আক্রমণে ওয়েইসি

সূত্রের খবর, বাকি ১০৪ টি আসনে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও হেভিওয়েট নেতা-নেত্রীরা দলের হয়ে জোরদার প্রচার করবেন। সবমিলিয়ে লোকসভা ভোটের দেড়বছর আগে থেকেই দেশজুড়ে “নমো-যাত্রা” শুরু করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। হেরে যাওয়া আসনে উদ্ধার করতে এটাই মোদির নয়া স্ট্র‍্যাটেজি বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বের উপস্থিতিতেই প্রভাবশালী স্থানীয় নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে। এমনকী বিজেপির স্থানীয় বিক্ষুব্ধ নেতাদের অভিযোগও শুনে তার সমাধান করতে হবে। ‘প্রবাস’ যোজনার দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকারের ৪০ জন মন্ত্রীকে ৫-দফা কাজ করতে হবে।

এই ৫ দফা কাজগুলি হল- প্রথম – প্রচার কর্মসূচি রূপায়ণ, দ্বিতীয় – জনমুখী কর্মসূচি, তৃতীয় – রাজনৈতিক ব্যবস্থাপনা, চতুর্থ – দলের ভাবমূর্তি সহজভাবে তুলে ধরার পরিকল্পনা করা, পঞ্চম – লোকসভা কেন্দ্রগুলিতে দিনরাত থেকে কাজ করা।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...