Wednesday, May 27, 2026

“চকলেট নিয়েছি, ইলেকশন টিকিট নয়”! শ্রীলেখাকে কড়া জবাব স্বস্তিকার

Date:

Share post:

করোনা মহামারির জন্য গত দু’বছর জৌলুস হারিয়ে ছিল কলকাতা তথা বাংলার দুর্গাপুজো। এ বছর ফের চেনা ছন্দে ছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব। একইসঙ্গে ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এ বছরের কলকাতায় দুর্গোপুজো এবং বিসর্জনের কার্নিভাল ঘিরে প্রবল উৎসাহ ও উন্মাদনা ছিল। ফলে উৎসবের আমেজ ও স্বাদ চেটেপুটে উপভোগ করেছেন আপামোর বাঙালি। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও।

এই প্রথমবার টলি অভিনেত্রী অংশ নিয়েছেন রেড রোডের মেগা কার্নিভালে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়। অভিনেত্রী মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। মুখ্যমন্ত্রীও মিষ্টিমুখ করাতে তাঁকে চকলেট উপহার দেন। খুব স্বাভাবিকভাবেই ছবি সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা শেয়ার করেন। যা মুহূর্তে ভাইরাল হয়।

অন্যদিকে, এই ঘটনার জন্য স্বস্তিকাকে খোঁচা দেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন স্বস্তিকা। তবে শ্রীলেখাকেও পাল্টা জবাব দিতে ছাড়েননি স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা-চওড়া পোস্টে লিখেছেন, “আমি একটা ক্লাবের সঙ্গে কার্নিভালে গিয়েছিলাম। এই প্রথমবার। ৯৫ টারও বেশি ক্লাব যেখানে অংশগ্রহণ করেছে। সেই সমস্ত প্যান্ডেলে হাজার হাজার মানুষ ঠাকুর দেখতে গেছেন। সেই সমস্ত ক্লাব আমাদের রাজ্যের। উপচে পড়া ভিড় ছিল। রাজ্যের কী খারাপ অবস্থা সেটা ভেবে কেউ বাড়িতে বসে পুজো বয়কট করেননি।”

স্বস্তিকার আরও সংযোজন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ায় তাঁকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকলেট দেওয়াটা ওঁনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার। চকলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়, চকলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়।” পরে অভিনেত্রীর দাবি, ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হলেও তিনি একই ভাবে নমস্কার করবেন। সাফ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্বকে তিনি শ্রদ্ধা করেন।

আরও পড়ুন- উত্তরাখণ্ডের তুষারধসে মৃত অমিতের দেহ ফিরল কলকাতায়, বিমানবন্দরে শেষ শ্রদ্ধা মন্ত্রী অরূপের


 

Related articles

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...