Monday, February 23, 2026

AIIMS নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে তলব সিআইডির 

Date:

Share post:

কল্যাণী AIIMS নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে ভবানীভবনে তলব করল সিআইডি। এইমসে বিধায়কের মেয়ে মৈত্রী দানার নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই মামলা নিয়ে গত কয়েকমাস ধরে তদন্ত চলছে। এরপর থেকেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা (Niladri Sekhar Dana) ও তাঁর মেয়ে মৈত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এতদিন বিজেপি বিধায়কের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি । আজ সকাল ১১টায় তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছে।

আরও পড়ুন: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে বিজেপি বিধায়ক, রক্ষাকবচ দিল না হাইকোর্টে

গত ১ এপ্রিল কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রির চাকরি পেয়েছেন বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানা। মাস কয়েক আগে অপর এক বিজেপি বিধায়কের অভিযোগের ভিত্তিতে এই দুর্নীতি প্রকাশ্যে আসে। অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রীকে। শুধু তাই নয় , এই মামলায় প্রশ্ন উঠেছে আর বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসুয়া ঘোষের নিয়োগ নিয়েও। তাঁকেও আগে তলব করা হয়েছে।

নিয়োগ দুর্নীতি নিয়ে কল্যাণী থানায় চার বিজেপি নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের অধীন এই হাসপাতালে নেতারা তাঁদের আত্মীয়দের চাকরির সুযোগ করে দিয়েছেন বলেই অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে সে সময় মৈত্রীকে তলব করে সিআইডি। কিন্তু মৈত্রী হাজিরা না দিয়ে তদন্তকারীদের কাছ থেকে সময় চেয়ে নেন। পরে সিআইডির তদন্তকারীরা নীলাদ্রিশেখরের বাঁকুড়ার কানকাটার বাড়িতে গিয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করে।

এবার তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি। এর আগে উত্তর ২৪ পরগনার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও একই মামলায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারীকরা।

spot_img

Related articles

নেই ভোটার তালিকাই, সেই ভোটার নিরাপত্তায় সোমেই বাহিনী মোতায়েন বৈঠক! দুর্বলতা প্রকাশ্যে, কটাক্ষ তৃণমূলের

ভোটের ঘোষণার আগেই রাজ্যে নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ভোটার কারা, এখনও তা নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন (Election...

রাজনীতি, অসুস্থতাকে পিছনে ফেলে না ফেরার দেশে মুকুল রায়

প্রয়াত বঙ্গ রাজনীতির পালাবদলের অন্যতম কারিগর মুকুল রায় (Mukul Roy)। রবিবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস...

আজকের রাশিফল: মেষে জমি-সংক্রান্ত বাধা, বৃষে অর্থযোগ, কুম্ভে সম্পত্তি কেনার শুভ সময়

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...