Sunday, April 5, 2026

সারদার দেওয়া টাকার রসিদে কেন সই নেই? জেরায় সদুত্তর দিতে পারেননি শুভেন্দুর ভাই সৌমেন্দু

Date:

Share post:

চূড়ান্ত বিপাকে রাজ্যের বিরোধী দলনেতার ছোটভাই তথা কাঁথির বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। শ্মশানের জমি কেলেঙ্কারি, পথবাতি নিয়ে দুর্নীতির অভিযোগের পর এবার সারদার অবৈধ বহুতল তৈরির মামলায় পুলিশের ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুকে। একটানা প্রায় ৭ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

পুলিশ সূত্রে খবর, সৌমেন্দুকে সারদা জমির মামলায় হারিয়ে যাওয়া ফাইল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তৎকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। টানা জেরায় বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। যেমন ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য লন্ডনে গিয়েছিলেন সৌমেন্দু। সেইসম ১৮ লক্ষ টাকা খরচ হয়েছিল তাঁর। তাছাড়া একজন জনপ্রতিনিধি হিসেবে কোন সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতি না নিয়ে তিনি বিদেশ গিয়েছিলেন। শুধু তাই নয়, লন্ডনে তাঁর সঙ্গে গিয়েছিলেন তাঁর বেশ কয়েকজন সঙ্গীও। সেইসব সঙ্গীদেরও তলব করা হতে পারে।আগামী শুক্রবার অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে সৌমেন্দু অধিকারীকে।

প্রসঙ্গত, কাঁথিতে সারদার বহুতল তৈরির মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেন স্পষ্ট ভাবে জানিয়েছে, পুরসভায় ওই প্রকল্পের কাগজপত্রের জন্য ৬০ লাখ টাকা দেওয়া হয়। সে জায়গায় সৌমেন্দু অধিকারীর সাইন করা ৪০ লক্ষ টাকার নথি থাকলেও বাকি ২০ লক্ষ টাকার কোন মানি রিসিপ্ট নেই। এটা কেন, তার কোনও সদুউত্তর দিতে পারেননি সৌমেন্দু। বরং, সৌমেন্দু জানিয়েছেন মানি রিসিট যেটা পাওয়া গেছে তাতে যে স্বাক্ষর সেটা তার নিজের নয়। সেটাও সিগনেচার এক্সপার্ট দিয়ে খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও যে সময় তিনি লন্ডনে যান সেই সময় চেয়ারম্যান হিসেবে সাড়ে ৬ হাজার টাকা সাম্মানিক ভাতা পেতেন। এককালীন এত মোটা অংকের টাকা কোথা থেকে এল তা খতিয়ে দেখবে পুলিশ।

আরও পড়ুন:অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সাক্ষী এক মৃত ব্যক্তি! সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...