Wednesday, February 25, 2026

‘প্রকল্পগুলির নাম বদল না করলে টাকা নয়’, কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের

Date:

Share post:

ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। গত কয়েকমাস ধরেই কেন্দ্র ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে অনুদান বন্ধ রেখেছে বলে অভিযোগ উঠছিল। আর তারই মধ্যে রাজ্য সরকারের প্রকল্পগুলির নাম না বদল করা হলে অনুদান মিলবে না বলে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জানিয়ে চিঠি দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের সচিব। আর এতেই রীতিমত ক্ষুব্ধ নবান্ন। সূত্রের খবর, কেন্দ্রকেও রাজ্যের তরফে চিঠি দেওয়া হবে।

আরও পড়ুন: ১০০ দিনের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে এবার সরব তৃণমূল

কয়েক মাস আগে কলকাতায় WBCS-দের বার্ষিক সভায় কেন্দ্রের ‘বিমাতৃসুলভ আচরণ’ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এমনকি, ১০০ দিনের কাজ সহ বহু প্রকল্পে  টাকা বরাদ্দ চেয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি বলে জানানো হয়েছে। আর সেইসব চিঠির উত্তর দিল কেন্দ্র।

পুজোর ছুটি চলাকালীন নবান্নে মুখ্যসচিবকে চিঠি পাঠান কেন্দ্রীয় গ্রামোয়ন্ননমন্ত্রকের সচিব। কেন্দ্রের সেই চিঠিতে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়, ‘রাজ্যের কেন্দ্রীয় সরকার অনুদানে যে প্রকল্পগুলির চলছে, সেই প্রকল্পগুলির নাম পরিবরর্তন করতে হবে। কেন্দ্রের নামই ব্যবহার করতে হবে। কেন্দ্রের নাম ব্যবহার না করলে টাকা দেওয়া যাবে না’। কিন্তু ১০০ দিনের কাজে তো কোনও বদল ঘটেনি, তবে টাকা নয় কেন? চিঠিতে উল্লেখ করা হয়েছে,  ‘১০০ দিনে প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রতিনিধিদের সুপারিশগুলি কার্যকর করতে হবে’।

ঠিক পঞ্চায়েত ভোটের আগেই কেন্দ্রের এহেন চিঠিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...