Saturday, April 4, 2026

সুন্দরবনে জঙ্গল থেকে বেরিয়ে বিট অফিসে হামলা বাঘের

Date:

Share post:

অতর্কিত বাঘের (Tiger) হামলা সুন্দরবন জঙ্গল সংলগ্ন বিট অফিসে। যদিও কাউকে আক্রমণ করতে পারেনি দক্ষিণ রায়। ফেন্সিংয়ের বাইরে থেকেই তর্জন-গর্জন করে আবার মিলিয়ে গিয়েছে জঙ্গলে। কিন্তু হঠাৎ চোখের সামনে বাঘকে দেখে আতঙ্কিত বিট অফিসের কর্মীরা।

বুধবারের সকালে সুন্দরবনের পিরখালি জঙ্গলের বাঘনা বিট অফিসের বনকর্মীরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎই ফেন্সিংয়ের বাইরে থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। সুন্দরবনের মহারাজ তখন দুয়ারে পৌঁছে গিয়েছে। সর্বশক্তি দিয়ে লোহার ফেন্সিংয়ের বাইরে থেকে থাবা মারছে বারবার। বিট অফিসে ঢোকার চেষ্টা করছে বুঝতে পেরে বনকর্মীরা সকলে মিলে চিৎকার জুড়ে দেন। হাতের কাছে থাকা বাঁশ, লাঠি নিয়ে পাল্টা তাড়া করতে থাকেন। কিন্তু নিজের বিচরণভূমিতে বাঘের আস্ফালন থামার কোনও লক্ষণ নেই। মিনিট কুড়ি ধরে চলে এই বাঘ আর বনকর্মীদের হুঙ্কার আর পাল্টা চিৎকার। তারপর বিট অফিসের খাল পেরিয়ে জঙ্গলে মিলিয়ে যায় বাঘটি। কিন্তু ঘটনার আকস্মিকতায় সকলে আতঙ্কিত সকলে। সুন্দরবনের কোনও বিট অফিসে বাঘের আগমন কার্যত এই প্রথম।

এক বনকর্মী জানান, পিরখালির জঙ্গল থেকে একটি পূর্ণ বয়স্ক বাঘ আচমকাই বেরিয়ে আসে। সেটি জঙ্গলের নাইলনের বেড়া টপকে সরাসরি ঢোকার চেষ্টা করে বন দফতরের বাঘনা বিট অফিসে। বিষয়টি নজরে আসে বনকর্মীদের। তাঁরাই বাঁশ, লাঠি বাঘের দিকে ছুঁড়ে বেশ বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় সেটিকে জঙ্গলে ফেরৎ পাঠাতে সক্ষম হন। গোটা বিট অফিস লোহার তারের বেড়া দিয়ে ঘেরা থাকায় বাঘটি বিট অফিসের একেবারে ভেতরে ঢুকতে পারেনি। নাহলে বিপদ ঘটতে পারত বলেই আশঙ্কা বনকর্মীদের।

আরও পড়ুন- বছর খানেক জম্মু ও কাশ্মীরে থাকলেই মিলবে ভোটাধিকার! নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে এককাট্টা বিরোধীরা

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...