Saturday, April 4, 2026

আর্থিক দেনাপাওনা নিয়ে বচসার জের! শহরের বুকে খু*ন যুবক

Date:

Share post:

আর্থিক দেনাপাওনা (Financial Debt) নিয়ে বচসার জের। ঘটনার জেরে প্রাণ গেল শহর কলকাতার এক যুবকের। প্রথমে মাথায় ইটের আঘাত এবং পরে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। হাসপাতালে দিন সাতেক চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধেয় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী। চেতলার (Chetla) বাসিন্দা তিনি।

পুলিশ সূত্রে খবর, গত একাদশীর দিন এলাকার একটি দোকানে চা খেতে যান বিশ্বজিৎ। অভিযোগ, চায়ের দোকানে বসে থাকাকালীন তাঁর উপর আচমকাই চড়াও হয় অভিযুক্ত। দীর্ঘক্ষণ আর্থিক দেনাপাওনা নিয়ে চলে বচসা। এরপর আচমকাই বিশ্বজিতের মাথায় ইট দিয়ে থেঁতলে দেওয়ার অভিযোগ ওঠে। পরে তাঁকে বেধড়ক মারধরও করা হয়। এরপর গুরুতর আহত (Critically Injured) অবস্থায় বিশ্বজিৎকে এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই গত এক সপ্তাহ ধরে তাঁর চিকিৎসা (Treatment) চলছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হলে বুধবার সন্ধেয় মৃত্যু হয় বিশ্বজিৎ-এর।

এর আগে চেতলার অন্তর্গত ওই চা দোকানের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে (Accused) গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় মামলা রুজু করে তদন্ত (Investigation) শুরু করেছিল পুলিশ। কিন্তু বুধবার বিশ্বজিতের মৃত্যুর পর অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ধারা অর্থাৎ খু*নের অভিযোগ রুজু করা হয়েছে। তবে কলকাতায় এমন দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...