Saturday, April 4, 2026

কার্বনডেটিং হবে না বিতর্কিত জ্ঞানবাপী মসজিদের, জানালো আদালত

Date:

Share post:

কার্বন ডেটিং(Carbonn dating) হবে না জ্ঞানবাপী মসজিদে(gyanvapi mosque)। শুক্রবার জ্ঞানবাপী মসজিদ মামলার রায় স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিচারপতি একে বিশ্বেশ্বর।

এদিন জ্ঞানবাপী মামলার শুনানিতে বিচারক বলেন, মহামান্য সর্বোচ্চ আদালত ১৬ মে এক নির্দেশে জানায়, মসজিদের যে অংশে শিবলিঙ্গ রয়েছে বা পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই অংশটি সিল করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং, কার্বন ডেটিংয়ের নির্দেশ দেওয়ার অর্থ সিল ভেঙে ফেলা। পরোক্ষভাবে যা সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করার সামিল। তাই, বিতর্কিত অংশের কার্বন ডেটিংয়ের নির্দেশ দেওয়া যাচ্ছে না। আদালতের এই রায় যে হিন্দুপক্ষের কাছে বড় ধাক্কা, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

জ্ঞানবাপী মসজিদ একটা সময়ে হিন্দু মন্দির ছিল। ফলে এই মসজিদের কার্বন ডেটিংয়ের দাবী জানিয়ে আদালতের দ্বারস্থ হয় হিন্দুপক্ষ। তবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় প্রথম থেকে জানিয়ে এসেছে, এই মসজিদে কোনওকালেই কোনও শিবলিঙ্গ ছিল না। তাদের মতে, যেটাকে শিবলিঙ্গ বলে দাবি করা হচ্ছে, ঠিক সেই জায়গায় একটি ঝর্ণা ছিল। একই মত ছিল কাশীর কারাবাত মন্দিরের পূজারি গণেশ শঙ্কর উপাধ্যায়ের। হিন্দুপক্ষেরই ৫ জনের মধ্যে এক জন মসিজেদর কার্বনডেটিং নিয়ে আপত্তি তোলে। এই পরিস্থিতিতে আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দেয় কোন কার্বন ডেটিং হবে না জ্ঞানবাপী মসজিদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...