Saturday, June 20, 2026

কেরালার বিরুদ্ধে ম‍্যাচ জিতে ডার্বির দামামা বাজিয়ে দিলেন বাগান কোচ

Date:

Share post:

আইএসএল-এ প্রথম ম‍্যাচে হারের পর দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত জয় পায় এটিকে মোহনবাগান। রবিবার কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে কেরালাকে ৫-২ গোলে হারায় জুয়ান ফেরান্দোর দল। আর রুদ্ধশ্বাস জয়ের পরেই ডার্বির দামামা বাজিয়ে দিলেন বাগান। বললেন, আশা করি, দল ডার্বি ম্যাচের জন্য প্রস্তুত।

সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,” ম্যাচ দেখে একসময় মনে হচ্ছিল, রিয়েল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের স্কোর। আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের আরও তৈরি থাকতে হবে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কলকাতায় ডার্বি খেলাটা একটা আলাদা সন্তুষ্টির বিষয়। সমর্থক তো বটেই আমাদের কাছেও এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করি, দল এই ম্যাচের জন্য প্রস্তুত।”

কেরলার ঘরের মাঠে এই দুরন্ত জয়। হলুদ গ‍্যলারির আবহে এই জয় আলাদা বলে মনে করছেন বাগান কোচ। দুর্ধর্ষ ম্যাচের আবহ কতটা তাতিয়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেডকে? এই নিয়ে জুয়ান বলেন,”অবিশ্বাস্য এক ফুটবল আবহ তৈরি হয়েছিল। সমস্ত সমর্থকরাই হলুদ টি-শার্ট পরে গ্যালারিতে এসেছিলেন। এটাই আরও চাপ বাড়িয়ে দিচ্ছিল। ছেলেদের চাপের মুখে পারফর্ম করা শিখতে হবে। তিন পয়েন্ট অর্জন করে ছেলেদের শেখাটা জরুরি ছিল। বিশেষ করে এরকম পরিস্থিতিতে। প্ৰথম ১০-১৫ মিনিটের পরে দল যে চারিত্রিক কাঠিন্য দেখিয়েছে, তাতে আমি খুশি।”

এখানেই না থেমে বাগান কোচ আরও বলেন,” আমি ছেলেদের বারবার বলি, প্রত্যেক ম্যাচই আলাদা। আইএসএল-এর মত একটা টুর্নামেন্টে তো বটেই। ম্যাচে ২-৩টে ভাল স্কোর হয়েছে। অর্থাৎ আমরা অন্যদের তুলনায় আরও ভালো পারফর্ম করেছি। অন্যদের তুলনায় বেশি মোটিভেশনও আমাদের। আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজেদের ওপর ফোকাস করা। প্রত্যেক ম্যাচে উন্নতি করতে হবে। অন্যান্য বিভাগে তো বটেই।”

আরও পড়ুন:শামিকে নিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...