Wednesday, April 1, 2026

মহারাজের পাশে মমতা, ‘সভাপতি পদ থেকে কেন সৌরভকে অন‍্যায় ভাবে সরিয়ে দেওয়া হল?’ প্রশ্ন মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

এবার সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে মুখ খুললেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বিসিসিআই সভাপতি পদ থেকে কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন‍্যায় ভাবে সরিয়ে দেওয়া হল? উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন মুখ‍্যমন্ত্রী।

 

এদিন দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,” আমি সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীদের তরফ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশও সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। তা হলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে? অমিত শাহের ছেলে যেখানে বোর্ডে রয়েছেন, সেখানে কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে?”

এখানেই না থেমে মুখ‍্যমন্ত্রী আরও বলেন,” জগমোহন ডালমিয়া, শরদ পওয়াররা আইসিসিতে গিয়েছিলেন। সৌরভও আইসিসিতে প্রতিনিধি ছিল। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দয়া করে সৌরভকে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক।”

দেশের ক্রিকেটের স্বার্থে কোনও রকম রাজনীতি না করার অনুরোধ করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি বলেন,” সৌরভকে নিয়ে আমরা গর্বিত। সৌরভ দেশের গর্ব। যারা ক্রিকেট খেলে, সেই সব দেশ সৌরভকে চেনে। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তাই জন্যই কি ওকে সরিয়ে দেওয়া হল? সরকারের কাছে অনুরোধ করব, দয়া করে এর মধ্যে রাজনীতি ঢোকাবেন না। কোনও রকম প্রতিহিংসা দেখাবেন না। খেলার স্বার্থে সিদ্ধান্ত নিন।”

আরও পড়ুন:শামির সৌজন্যে প্রস্তুতি ম‍্যাচে দুরন্ত জয় ভারতের, অজিদের হারাল ৬ রানে

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...