Monday, June 15, 2026

মনীশ সিসোদিয়ার বাড়ি চত্বরে জারি ১৪৪ ধারা, ডেপুটিকে “আজকের ভগৎ সিং” বললেন কেজরিওয়াল

Date:

Share post:

বিতর্কিত আবগারি নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সমন পাঠাল সিবিআই। আজ, সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হতে হবে সিসোদিয়াকে। এই পরিস্থিতিতে আম আদমি পার্টির (আপ) তরফে দাবি করা হয়, আসন্ন গুজরাত নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এই সমনের। এবার হয়তো সিসোদিয়া গ্রেফতারও হয়ে যেতে পারেন।

আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলা, মনীশ সিসোদিয়া ঘনিষ্ঠকে গ্রেফতার করল সিবিআই

অন্যদিকে, জিজ্ঞাসাবাদের কারণে আপ কর্মীদের বিক্ষোভের কারণে যাতে কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে তাই মণীশ সিসোদিয়ার বাড়ির চত্ত্বরে ১৪৪ ধারা জারি করল কেন্দ্রের হাতে থাকা দিল্লি পুলিশ।

এর আগে মণীশ সিসোদিয়া এক টুইটারে লেখেন, তদন্তে সবরকম সহযোগিতা তিনি করবেন। অন্যদিকে, ডেপুটির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। সিসোদিয়াকে “আজকের ভগৎ সিং’’ বলেও উল্লেখ করেন তিনি।

সিবিআইয়ের সমন পাওয়ার পরই এদিন টুইটারে সিসোদিয়া লেখেন, “১৪ ঘণ্টা ধরে সিবিআই আমার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। কিছুই মেলেনি। ওরা আমার ব্যাঙ্কের লকার ঘেঁটেও কিছু পায়নি। আমার গ্রামের বাড়িতে হানা দিয়েও কিছুই পাওয়া যায়নি। এবার আমাকে বেলা ১১টায় সিবিআইয়ের সদর দফতরে হাজির হতে বলা হয়েছে। আমি যাব এবং পূর্ণ সহযোগিতা করব। সত্যমেব জয়তে!”

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...