Friday, April 3, 2026

Aryan Khan Case: আরিয়ানের তদন্তে ‘অনিয়ম’ হয়েছিল, জানাল মাদকবিরোধী সংস্থা

Date:

Share post:

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলেকে ড্রাগ-অন-ক্রুজ মামলাতে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। তিন সপ্তাহেরও বেশি সময় গারদে থাকার পর জামিনে মুক্তি পান আরিয়ান খান (Aryan Khan)। এই ঘটনার প্রায় আট মাস পরে আরিয়ান খানকে (Aryan Khan) সব অভিযোগ থেকেই মুক্তি দেওয়া হয়। NCB কার্যত স্বীকার করে নেয় যে তাঁরা আরিয়ানসহ পাঁচ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ খুঁজে উঠতে পারেননি। সে কারণেই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয় বাদশা পুত্রকে। ঘটনার আঁচ কমতে না কমতেই ফের শিরোনামে আরিয়ান। তাঁর কেসে অনিয়ম হয়েছিল বলে এবার দাবি তুলল এক মাদকবিরোধী সংস্থা।

আরিয়ান খান যেহেতু প্রভাবশালী এক ব্যক্তির ছেলে, তাই স্বভাবতই তাঁর কেসের ক্ষেত্রে অনৈতিকতার অভিযোগের তদন্তের জন্য এনসিবি (NCB) একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। সেই টিমের একটি রিপোর্ট মঙ্গলবার দিল্লির সদর দফতরে পৌঁছেছে। তার সূত্র ধরেই একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। তদন্তে দেখা গেছে যে মামলায় অনেক অনিয়ম ছিল। পাশাপাশি তদন্তের কর্মকর্তাদের উদ্দেশ্য নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখা গেছে তদন্তের অংশ হিসাবে ৬৫ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। আর সেখানেই কেউ কেউ তিন থেকে চারবার তাঁদের বক্তব্য পরিবর্তন করেছেন। আরিয়ান খানের বিরুদ্ধে মামলা ঠেকাতে কিকব্যাকের (Kick Back) দাবি করা হয়েছিল, কিন্তু তা প্রমাণিত হয়নি। তদন্তে আরও কিছু মামলার তদন্তের ত্রুটিও উন্মোচিত হয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।

আরও পড়ুন- এক দেশে বিভিন্ন আইন জাতীয় ঐক্যের পরিপন্থী: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আদালতে হলফনামা কেন্দ্রের

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...