Monday, June 22, 2026

বিপর্যয়ের জের, ৭ মাস পিছিয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ

Date:

Share post:

২০২৩-এর জানুয়ারি মাসে উদ্বোধন হওয়ার কথা ছিল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের(Metro Project)। তবে বউবাজারে বিপর্যয়ের জেরে ফের ধাক্কা খেলো কাজ। ফলস্বরূপ আরও সাত মাস পিছিয়ে গেল এই মেট্রো প্রকল্পের উদ্বোধন। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের(KMRCL) তরফে জানা গিয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শেষ হতে পারে ২০২৩ এর অক্টোবর মাসে।

এদিন KMRCL-এর ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রনাথ ঝাঁ জানান, মেট্রো সুড়ঙ্গের বিপত্তির কারণে সাত – আট মাস পিছিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। তিনি জানান, “মেট্রোর সুড়ঙ্গের অবস্থা ভাল নয়। সেই কারণে আরও পর্যবেক্ষণ জরুরি রয়েছে। বিপত্তি হয়েছে, তাই স্বাভাবিকভাবে টাইমলাইন পিছোতে হচ্ছে।”

উল্লেখ্য, ২০১৯ সালের আতঙ্ক আবার ফিরেছে কলকাতায়। বউবাজারে মেট্রোর কাজের জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তাই এই পরিস্থিতিতে আরও সাবধানী পথে হাঁটতে চাইছে কলকাতা মেট্রো। বউবাজারের দুর্গা পিটুরি লেনের বাড়িগুলিতে ফাটল যে মেট্রোর কাজের থেকেই হয়েছে, তা আগেই স্বীকার করে নিয়েছে মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। জানানো হয়েছে, মেট্রোর জন্য খোঁড়া সুড়ঙ্গে জল ঢুকে গিয়েছে। আর তার জেরেই দুর্গাপিটুরি লেনের ওই বাড়িগুলিতে ফাটল দেখা গিয়েছে। মেট্রোর বক্তব্য, সুড়ঙ্গে জল ঢোকা নিয়ন্ত্রণ করা গেলেই ফাটল নিয়ন্ত্রণে আনা যাবে। তবে এই গোটা ঘটনায় আরও পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করার অন্তিম সীমা।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...