Tuesday, June 23, 2026

সেরা চার দল বেছে নিলেন সৌরভ, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতদের বিরাট বার্তা মহারাজের

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। আজ টি-২০ বিশ্বকাপের ম‍্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। আর এরই মাঝে টি-বিশ্বকাপের সেরা চার দল বেছে নিলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিন এক সাক্ষাৎকারের মহারাজ বলেন,” সেমিফাইনালে ওঠার দৌড়ে আমি বেছে নেব ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে। সাম্প্রতিক কালে দক্ষিণ আফ্রিকার দলের পারফরম্যান্স মোটেই আকর্ষণীয় নয়। সেই মত দক্ষিণ আফ্রিকা কী দাবিদার? এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “দক্ষিণ আফ্রিকা দলে খুব ভাল বোলার রয়েছে। অস্ট্রেলিয়ায় সেটা একটা বড় ব্যাপার।”

গত বছর টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে লজ্জাজনক ভাবে হেরেছিল ভারত। রবিবার আবার টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে সেই পাকিস্তানের বিরুদ্ধেই খেলবে তারা। তবে সেই হার রোহিত শর্মাদের মনে রাখতে বারণ করলেন সৌরভ। তিনি বলেন,”আগে কী হয়েছে সেটা নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই। ভারত প্রতিযোগিতার অন্যতম সেরা দল এবং ট্রফি জেতার দাবিদার। এই বিশ্বকাপে লড়াই সম্পূর্ণ আলাদা হবে।”

আরও পড়ুন:প্রতি ম‍্যাচেই বদল হতে পারে প্রথম একাদশ, ইঙ্গিত রোহিতের

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...