Monday, April 6, 2026

সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ, ঝাড়খণ্ডে গ্রেফতার ১০

Date:

Share post:

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবতীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণের অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চাইবাসা(Chaibasa) এলাকায়। ন্যাক্কারজনক এখানে ঘটনার প্রকাশ্যে আসার পর তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড(Jharkhand) পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার(Arrest) করা হয়েছে ১০ জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ইঞ্জিনিয়ার বছর ২৬-এর ওই নির্যাতিতা চাইবাসার এক উপজাতি সম্প্রদায়ভুক্ত। নির্যাতিত বয়ান অনুযায়ী, ঘটনার দিন তিনি ও তাঁর এক বন্ধু রাস্তায় হাঁটছিলেন। সেইসময়েই ৮-১০ জন যুবক সামনে এসে তাঁদের রাস্তা আটকায়। তার সঙ্গীকে বেধড়ক মারধর করার পাশাপাশি যুবতীকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি নির্জন জায়গায় গণধ*র্ষণ করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে। এই মুহূর্তে যুবতী সদর হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর এই অভিযোগ পাওয়ার পর হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি এফআইআর দায়ের করে সিট গঠন করে শুরু হয়েছে তদন্ত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...