Wednesday, June 24, 2026

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন বিরাট

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারা ম‍্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। তাঁর অপরাজিত ৮২ রানের ইনিংসের সৌজন্যে পাকিস্তানকে ৪ উইকেটে হারায় রোহিত শর্মার দল। আর পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রান করতেই একাধিক রেকর্ড গড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পিছনে ফেলে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রান করতেই টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হলেন কিং কোহলি। টপকে গেলেন রোহিত শর্মাকে। রোহিত শর্মার এখনও পযর্ন্ত রান সংখ‍্যা ৩৭৪১। এর মধ্যে ৮৫১ রান করেছেন টি-২০ বিশ্বকাপে। টি-২০ ক্রিকেটে এখনও পযর্ন্ত বিরাটের রান সংখ‍্যা ৩৭৯৪। টি-২০ বিশ্বকাপে কোহলির মোট রান ৯২৭। তিনি রোহিত শর্মার ৮৫১ রানের নজির টপকে গেলেন। এখন টি-২০ টুর্নামেন্টে কোহলিই সর্বোচ্চ ভারতীয় রান স্কোরার। তিন নম্বরে তার পরে রয়েছেন যুবরাজ সিং, যিনি ৫৯৩ রান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

রেকর্ডের ছড়াছড়ি এখানেই শেষ নয়, কোহলি এবং হার্দিক পান্ডিয়া পঞ্চম উইকেটে জুটির রান ১১৩। টি-২০ পাঁচ নম্বর বা তার নীচে কোনও উইকেটে জুটির নিরিখে এটি পঞ্চম সর্বোচ্চ। ভারতের হয়ে এটিই সবার উপরে। আগের রেকর্ড ছিল ২০১৩-য় মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিং-র অবিচ্ছিন্ন ১০২ রানের জুটি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...