Sunday, March 15, 2026

খিদিরপুরকে হারিয়ে খেতাবের কাছে মহামেডান

Date:

Share post:

টানা দ্বিতীয়বার কলকাতা লিগ জয় কার্যত নিশ্চিত করে ফেলল মহামেডান স্পোর্টিং। শুক্রবার সাদা-কালো শিবির ৩-০ গোলে হারিয়েছে খিদিরপুরকে। মহামেডানের হয়ে গোল গুলি করেন মার্কাস জোসেফ এবং প্রীতম সিং।

ম্যাচের প্রথম থেকেই বলের উপর আধিপত্য বিস্তার করে মহামেডান। মহামেডানের আক্রমণ ভাগের ফুটবলাররা একের পর এক গোলমুখি আক্রমণ তৈরী করে। তবে গোল করতে ব‍্যর্থ হয় সাদা-কালো ব্রিগেড। যার ফলে প্রথমার্ধের শেষে খেলার ফলাফল থাকে গোলশূন‍‍্য।

প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে মহামেডানকে এগিয়ে দিয়েছিলেন স্ট্রাইকার মার্কাস জোসেফ। ৮৯ ও ৯৩ মিনিটে জোড়া গোল করেন মিডফিল্ডার প্রীতম সিং। এই জয়ের সুবাদে তিন ম্যাচে ৯ পয়েন্ট মহামেডানের। তাদের শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সেদিন জিতলে তো বটেই, ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মহামেডান।

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...