Saturday, March 14, 2026

রাজ্যের ঋণের টাকা আটকাতে ফের ‘বাংলা বিরোধী’ ভূমিকায় শুভেন্দু, পাল্টা তোপ তৃণমূলের

Date:

Share post:

রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা দিতে সদা সক্রিয় থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সাম্প্রতিক সময়ে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য টাকা আটকাতে সক্রিয় হয়েছিলেন তিনি। এবার রাজ্যের ১০ হাজার কোটি টাকা ঋণের আবেদন যাতে গ্রাহ্য না হয় তার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে আবেদন জানালেন বিজেপি(BJP) নেতা শুভেন্দু অধিকারী। বিরোধী নেতার এহেনও ‘বঙ্গ বিরোধী’ ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দুর এহেন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘হিংসা নামক রোগের কোনও চিকিৎসা হয় না।’

শুক্রবার রাজ্যে দিনের টাকা আটকাতে এক টুইট করেন শুভেন্দু অধিকারী। টুইটারে তিনি লেখেন, আরবিআইয়ের কাছে রাজ্য সরকার ১০ হাজার কোটি টাকা ঋণের আবেদন করেছে। কারণ হিসেবে রাজ্য সরকার পরিকাঠামোগত উন্নয়নের কথা বলেছে। রাজ্যের মাথায় ইতিমধ্যে ৬ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা রয়েছে। ঋণ নেওয়ার সীমা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পেরিয়ে গেছে। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের কোষাগার থেকে অর্থ কর্মীদের বেতন, লক্ষীর ভাণ্ডারের জন্য খরচ করা হয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, স্থানীয় সংস্থাগুলোতে অনেক ভুয়ো কর্মী রয়েছেন। এছাড়াও লক্ষীর ভাণ্ডারে যাঁরা অর্থ পান, কেউ তার যোগ্য নন। এরপরই তার আবেদন, রাজ্য সরকারের এই ঋণের আবেদন যেন রিজার্ভ ব্যাংক গ্রহণ না করে। টুইটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও আরবিআইকে ট্যাগ করে শুভেন্দু অনুরোধ করেন, এই ঋণ যেন পশ্চিমবঙ্গ সরকার না পায়।

শুভেন্দুর বক্তব্যের পাল্টা দিয়ে তৃণমূল সংসদ শান্তনু সেন সংবাদ মাধ্যমকে বলেন, বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বিশ্বাসঘাতক মীরজাফর লোডশেডিং এ জেতা শুভেন্দু অধিকারী, নিজে টাকা নিয়ে ধরা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মেরে বিজেপিতে গেছেন। কেন্দ্রের কাছে রাজ্যের ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা বকেয়া রয়েছে। এর আগেও বাংলা যাতে টাকা না পায় তার জন্য বিজেপি নেতারা দিল্লিতে গিয়ে বার বার তদ্বির করেছেন। আমি এই সমস্ত বিজেপি নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই ভারতের ঋণের পরিমাণ কত আপনারা সেটাও বলুন। একজন ডাক্তার হিসেবে আমি বলব সমস্ত রোগের চিকিৎসা হয় কিন্তু হিংসার কোনও চিকিৎসা হয় না।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...