Sunday, June 28, 2026

আদালতে স্ত্রী, কন্যার সামনে সুবিরেশের চোখে জল

Date:

Share post:

সিবিআই-এর(CBI) অভিযোগ নিয়োগ দুর্নীতিতে অন্যতম বড়মাথা সুবিরেশ ভট্টাচার্য(Subiresh Bhattacharya)। যথেষ্ট প্রভাবশালী তিনি। আদালত কক্ষে সেই প্রভাবশালী বিধ্বস্ত সুবিরেশকে দেখা গেল চোখের জল ফেলতে। সোমবার এসএসসির(SSC) প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশকে হাজির করানো হয়েছিল আদালতে(Court)। সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী, পুত্র, কন্যা। ভিড়ের আড়ালে স্বজনবেষ্টিত হয়ে চোখের জল ফেলতে দেখা গেল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে। দেখা গেল রুমাল দিয়ে চোখ মুছছেন তিনি।

এদিন আদালতের পিছনের দিকে স্ত্রী ছেলে এবং মেয়ের সঙ্গে বসেছিলেন সুবীরেশ। শুনানি তখন শেষের পথে। হঠাৎ দেখা যায় স্বজন স্বজনবেষ্টিত হয়ে কাঁদছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ক্রন্দনরত সুবীরশকে বোঝাতে দেখা যায় স্ত্রী এবং ছেলেকে। মেয়েও এসে পিছন থেকে জড়িয়ে ধরেন বাবাকে। যদিও তার পরও চোখ মোছা বন্ধ হয়নি সুবীরেশের। আদালতে সুবীরেশতো বটেই তাঁর পরিবারের সদস্যদের কার্যত বিধ্বস্ত দেখায়।

উল্লেখ্য, সিবিআইয়ের তরফে স্পষ্ট অভিযোগ করা হয়েছে নিয়োগ দুর্নীতিতে সুবীরেশের আমলেই সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে। অন্য দিকে, সুবীরেশের বক্তব্য ছিল তিনি কোনও দুর্নীতিতে জড়িত ছিলেন না। তাঁর আমলে একটি নিয়োগেও দুর্নীতি হয়নি। পদ্ধতিগত কিছু ত্রুটি থাকতে পারে। তবে ওটুকুই। অবশ্য সুবীরেশের এই বক্তব্য ধোপে টেকেনি। প্রসঙ্গত, সুবীরেশ এসএসসির চেয়ারম্যান ছিলেন ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত। এসএসসি দুর্নীতি সংক্রান্ত কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্টেও ওই সময়েই শিক্ষা নিয়োগে দুর্নীতির কথা বলা হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...